শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

পলিমাটি’র আয়োজনে রাজশাহীতে নজরুল জন্মজয়ন্তী পালিত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
রাজশাহীতে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পলিমাটি’র আয়োজনে এবং পলিমাটি’র অপর চারটি ভাতৃপ্রতিম সংগঠন-হ্যান্ডস টুগেদার ইনেশিয়েটিভ (এইচটিআই), রেড রিভার ক্রু (আরআরসি), দ্যা ফ্লাইং ফিট এবং তর্কশালা ডিবেটিং ক্লাব এর সহযোগিতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

জাতীয় কবির জন্মবার্ষিকী পালন উপলক্ষ্যে ২৭ মে ২০২৪ মঙ্গলবার সন্ধ্যা ৭:৩০ টায় জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে সংক্ষিপ্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পলিমাটি’র সভাপতি উজ্জ্বল আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু. রেজা হাসান, সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, উপ-প্রকৌশলী আলিফ মাহমুদ, জেলা কালচারাল অফিসার শাহাদাত হোসেন, তর্কশালা ডিবেটিং ক্লাবের সভাপতি ও রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পলিমাটি’র সাংস্কৃতিক কর্মীরা নৃত্য, কবিতা ও গানের মাধ্যমে জাতীয় কবিকে স্মরণ করেন। পলিমাটি ও পলিমাটির ভাতৃপ্রতিম ৪টি সংগঠনের প্রায় ২ শতাধিক সদস্যের পাশাপাশি আমন্ত্রিত দর্শকরাও অনুষ্ঠানটি উপভোগ করেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com