মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পাতরাপাড়া গ্রামে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধি.
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের পাতরাপাড়া বৈদনাথপুর এলাবাসীর উদ্যোগে বাংলাদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের পাতরাপাড়া গ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সমবেদনা জানিয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলার হামিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন, হামিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পার্বতীপুর উপজেলা বিএনপির সদস্য সাদেকুল ইসলাম, বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার বসতবাড়ি রক্ষা কমিটির সভাপতি ও বিশিষ্ট্য সমাজসেবক ও খনি আন্দোলনের নেতা নুর মোহাম্মদ, আবুল কালাম আজাদ পার্বতীপুর উপজেলা কৃষকদলের হামিদপুর ইউনিয়নের কৃষকদলের সিনিয়র সভাপতি মো. মামুনুর রশিদ মামুন, ফারুক, কিবরিয়া, জাহাঙ্গীর সহ ইউনিয়ন বিএনপির সদস্যবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মোঃ লিয়াকত আলী। এ সময় প্রায় ২ হাজার গ্রামবাসী মোনাজাতে অংশগ্রহন করেন। এ সময় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com