শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

পাবনায় কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ নুরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধি.
পাবনায় শিশু-কিশোর ম্যাগাজিন কিশোর কন্ঠ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। নতুন কিশোর কন্ঠ ফাউন্ডেশন পাবনা জেলার উদ্যোগে গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পাবনা জেলার ৯টি উপজেলায় ১২টি কেন্দ্রের মাধ্যমে প্রায় ১০ হাজার শিক্ষার্থী এ পরীক্ষা অংশগ্রহণ করে।

শিক্ষার প্রাথমিক স্তরের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম এবং মাধ্যমিক স্তরের ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণি শিক্ষার্থীরা শ্রেণী অনুযায়ী পৃথক পৃথক প্রশ্নে এ পরীক্ষায় অংশগ্রহণ করে। ২ ঘন্টা ব্যাপী বহু নির্বাচনী ও সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করা হয়। কিশোর কন্ঠ ফাউন্ডেশন এর উদ্যোগে পরীক্ষার গ্রহণের পরিবেশ, পদ্ধতি দেখে সন্তোষ প্রকাশ করেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রশিক্ষণ বিষয়ক সমন্বয়ক সাইফুজ্জামান খান।

তিনি ফাউন্ডেশনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ পরীক্ষার ফলে শিক্ষার্থীর মধ্যে প্রতিযোগিতামূলক স্বভাব বৃদ্ধি পাবে, পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্যবিষয়ে জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ হবে। এ ধরনের উদ্যোগে অভিভাবকদের সার্বিক সহযোগিতা করা প্রয়োজন বলে মনে করি।

কিশোর কন্ঠ মেধা পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক মু. মুবাশ্বিরুল হক জানান, শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি মেধা বিকাশে আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করে থাকি। বিভিন্ন পদক্ষেপের মধ্যে অন্যতম হলো মেধা পরীক্ষা। এ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান অন্বেষণে প্রতিযোগিতামূলক স্পৃহা বৃদ্ধি পাবে, পাঠভ্যাস গড়ে উঠবে, সমাজে কিশোর অপরাধ হ্রাস পাবে, শিক্ষার্থীরা মোবাইল আসক্তি থেকে দূরে থাকবে। শিক্ষার্থীর সুষ্ঠু মেধা বিকাশে আমরা আগামীতে অধিকতর গ্রহণীয় পদক্ষেপ গ্রহণ করব। এ পরীক্ষা সমাজের শিক্ষাবিদ, সাহিত্যিক, আইনজীবী,চিকিৎসক এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com