মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পাবনা সদর উপজেলার মধুপুর সপ্রাবি প্রধান শিক্ষিকার বিদায় সংবর্ধনা

মো. নুরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধি.
পাবনা সদর উপজেলার আতাইকুলার মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিদায় সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠিত হয়। বুধবার (২৯ জানুয়ারি) ১৩নং মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. সেলিনা খাতুনের দীর্ঘ ৩০ বছর চাকুরী জীবনের শেষ কর্ম দিবস উপলক্ষে বিদায় সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ১৩নং মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক স্টুডেন্ট ফোরামের আহবায়ক বিশিষ্ট গীতিকার, সুরুকার, শিল্পী ওবায়দুল্লাহ তারেক সভাপতিত্বে মো. সেলিম হোসেন সুইট এবং মেহেদী হাসান মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মুজলিসে সূরার অন্যতম সদস্য ও পাবনা জেলা জামায়াতে সাবেক আমীর অধ্যাপক মাওলানা আব্দুর রহিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আমজাদ হোসেন ম্যানেজার, আতাইকুলা ইউনিয়ন জামায়াতে সভাপতি মোঃ আকরাম হোসেন মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আব্দুল মজিদ, পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মহিউল ইসলাম মহির।

আমন্ত্রিত অথিতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ. কে. এম. হাবিবুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার (প্রাথমিক) মো. ফরিদুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার (প্রাথমিক) মো. বেলাল হোসেন, এসএটিভির পাবনা প্রতিনিধি কামরুল ইসলাম, আতাইকুলা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন বিশ্বাস।

এছাড়াও প্রাক্তন ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন, মেরিট একাডেমীর প্রিন্সিপাল মো. রমজান আলী, দুর্গাপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম হোসেন সুইট, আতাইকুলা প্রেসক্লাবের সিনিয়র সহ. সভাপতি মো. নুরুন্নবী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. শামীম হোসেন, মো. নবির উদ্দিন, আয়োজক কমিটির সদস্য মো. শাহিনুর রহমান, মো. হাফিজুর রহমান, মো. আলমগীর হোসেন মন্ডল, মো. সাগর হোসেন, মো. আজমত হোসেন, মো. মাইনুল, ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com