মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পীরগঞ্জে পাতা কুড়ানোর বিবাদে গৃহবধু খুন, গ্রেফতার-৩

হাবিবুর রহমান- পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি.
পীরগঞ্জে রান্নার জ্বালানীর জন্য গাছের শুকনো ঝরাপাতা কুড়ানোকে কেন্দ্র করে এক গৃহবধূ বুলবুলি বেগম(৪০)কে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার (১৩ অক্টোবর) উপজেলার চতরা ইউনিয়নের কাঙ্গুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার দুপুরে থানায় মামলা দাযের হলে ৩ জনকে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানা পুলিশ।

পুলিশ জানায়, গত রোববার (১৩ অক্টোবর) বেলা দেড়টার দিকে উপজেলার চতরা ইউনিয়নের কাঙ্গুরপাড়া গ্রামের সাহাবুল মিয়ার স্ত্রী বুলবুলি বেগম(৪০), খুশী মিয়ার স্ত্রী মমতা বেগম(৪৫) রান্নার জন্য জ্বালানী সংগ্রহে স্থানীয় একটি ইউক্যালিপটাস গাছের বাগানে শুকনো পাতা কুড়াতে যান। সেখানে তাদের মাঝে ঝগড়ার এক পর্যায়ে মমতা বেগম বুলবুলিকে ধাক্কা দিলে গাছের সঙ্গে লেগে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। বুলবুলিকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থার অবনতি হয়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতেই সে মারা যায়।

এ ঘটনায় বুলবুলির মেয়ে জেসমিন আক্তার বাদী হয়ে মমতা বেগম, তার স্বামী খুশী মিয়া এবং প্রতিবেশী পারভীন বেগমকে আসামী করে হত্যা মামলা (মামলা নং ১৭, তারিখ- ১৪/১০/২৪) করেন।

পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) এমএ ফারুক বলেন, বুলবুলির মেয়ে জেসমিন আক্তার বাদী হয়ে ৩ জনকে আসামী করে পীরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছে। অভিযুক্ত ৩ জনকেই গ্রেফতার করা হয়েছে। লাশ ময়না তদন্তে রংপুর মর্গে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com