শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

পীরগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন আমিনুল হক

মোস্তফা মিয়া- নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদ এর কবর জিয়ারত করেছেন সদ্য বিলুপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব সাবেক জাতীয় দলের ফুটবলার আমিনুল ইসলাম।

রবিবার (২৯ সেপ্টেম্বার) বিকেলে তিনি পীরগঞ্জের বাবনপুরে শহীদ আবু সাঈদের বাড়ীতে গিয়ে কবর জিয়ারত ও মোনাজাত করেন । পরে তিনি আবু সাঈদের বাবা, মা সহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কুশল বিনিময় এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় ঢাকা উত্তর বিএনপি’র বেশ ক’জন নেতা সহ পীরগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সদস্য সচিব জাকির হোসেন সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আবু সাঈদের পরিবারের সাথে কুশল বিনিময় কালে আমিনুল ইসলাম বলেন, স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আবু সাঈদ সহ যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, জাতী তাদের কোন দিন ভুলবে না। তারা এ জাতির অহংকার। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন এবং বিএনপি সব সময় তাদের পাশে আছে এবং থাকবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com