শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

পীরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হাবিবুর রহমান- পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমেদপুর ইউনিয়নের লালদিঘী রাস্তার মাথা থেকে যৌথ বাহিনীর অভিযানে আব্দুল মান্নান (৩০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট এবং মোবাইল উদ্ধার করা হয়।

পীরগঞ্জ সেনা ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিলেন। তার বিরুদ্ধে ইতিপূর্বে পীরগঞ্জ থানায় বিভিন্ন অভিযোগ রয়েছে। স্থানীয়ভাবে চিহ্নিত হলেও তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক অভিযান ব্যর্থ হয়।

বিশ্বস্ত সূত্রে তথ্য পাওয়ার পর, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বিষয়টি সেনা কর্তৃপক্ষকে অবহিত করেন এবং যৌথ অভিযানের জন্য আবেদন জানান। পরবর্তীতে পীরগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রাকিবুল ইসলামের নেতৃত্বে রংপুর ৬৬ পদাতিক ডিভিশনের অধীনস্থ, ৭২ পদাতিক ব্রিগেড এর ৩৪ ইষ্ট বেংগল (মেকঃ) পীরগঞ্জ আর্মি ক্যাম্প কর্তৃক যৌথ বাহিনীর অভিযানে ৭৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল ও ইয়াবা তৈরীর সরঞ্জাম সহ আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়।

সোমবার দিবাগত রাত ১০ টা থেকে আড়াই ঘন্টা স্থায়ী এ অভিযানে সেনাবাহিনীর ১৬ সদস্যের একটি টহল দল এবং পুলিশের ৬ সদস্য অংশগ্রহণ করেন। এ ব্যাপারে পীরগঞ্জ থানায় মাদক আইনে মামলা হয়েছে এবং আব্দুল মান্নানকে মঙ্গলবার কোটে প্রেরন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com