শনিবার, ১৬ মে ২০২৬, ১২:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

পীরগাছায় চিহ্নিত মাদক কারবারি লিটন ইয়াবাসহ গ্রেপ্তার

হারুন-অর-রশিদ বাবু- বিশেষ প্রতিনিধি.
রংপুরের পীরগাছা এলাকার চিহ্নিত মাদক কারবারি লিটন, ইয়াবাসহ এলাকাবাসীর হাতে আটক। পরে পীরগাছা থানা পুলিশের হাতে হস্তান্তর করেছে স্থানীয়রা।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পীরগাছা থানাধীন চন্ডিপুরের স্থানীয় মাদক নির্মুলের লক্ষে গঠিত “চন্ডিপুর দুর্জন প্রতিরোধ সামাজিক সংঘ” এর সদস্যদের হাতে ইয়াবাসহ কদমতলা বাজার সংলগ্ন ফকিরটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তাকে আটক করা হয়। মাদক কারবারি লিটন মিয়া (২৫) উপজেলার পীরগাছা ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর চন্ডিপুর গ্রামের, আব্দুস সামাদ এর বড় ছেলে।

স্থানীয় মাদক প্রতিরোধ কমিটির সদস্যরা বলেন, আমরা লিটনকে ধরে সাথেই পীরগাছা থানা পুলিশের হাতে সোপর্দ করি। এ সময় তার কাছ থেকে ১০ পিস মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও পুলিশের সামনেই লিটনের ব্যবহৃত মোবাইল ফোনে, বিভিন্ন পরিমাণে ইয়াবার চাহিদা জানিয়ে অন্তত ২০টি কল আসে। এতে পুলিশসহ এলাকাবাসী লিটনের মাদক ব্যবসায় সম্পৃক্তার প্রমাণ পায়।

এবিষয়ে পীরগাছা থানার ডিউটি অফিসার এসআই শাহীন বলেন, সন্ধ্যার সময় মাদক কারবারি লিটনকে স্থানীয়রা ১০ পিস মাদকদ্রব্য ইয়াবাসহ আটক করে থানা পুলিশের হাতে দেয়। জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক কারবারির বিষয়ে আইনানুগ ব্যবস্থা শেষে আজ সোমবার (২৯ ডিসেম্বর) গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com