শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

পুঠিয়ায় অবৈধভাবে ধর্মীয় প্রতিষ্ঠানের জমি দখল- সংশ্লিষ্ট ব্যক্তির অর্থদণ্ড

মাজেদুর রহমার- রাজশাহী বিভাগীয় ব্যুরোচীফ.
রাজশাহীর পুঠিয়া উপজেলায় মন্দিরের পবিত্র জমি দখল করে অবৈধভাবে স্থায়ী স্থাপনা নির্মাণের চেষ্টা চালানোর ঘটনায় কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩ মার্চ) সকালে পুঠিয়া–তাহেরপুর সড়কের মোড়ে অবস্থিত মন্দিরের জমিতে অবৈধ দখল ও নির্মাণের তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, মন্দিরের জন্য বরাদ্দকৃত জমিতে কোনো প্রকার অনুমোদন ছাড়াই নিয়মবহির্ভূতভাবে স্থায়ী স্থাপনা নির্মাণের কাজ চলছিল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে তাৎক্ষণিকভাবে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে সরকারি ও ধর্মীয় প্রতিষ্ঠানের জমি অবৈধভাবে দখলের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া অভিযুক্ত ব্যক্তিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে নিজ দায়িত্বে সকল অবৈধ স্থাপনা অপসারণের কঠোর নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা অপসারণে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করে দেওয়া হয়।

এদিকে একই দিন দুপুর ১২টার দিকে পুঠিয়া পৌরসভা এলাকার তাহেরপুর রোড সংলগ্ন বিভিন্ন স্থানে ভেজালবিরোধী বাজার মনিটরিং অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, সরকারি খাসজমি ও ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা দখলের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী বেআইনিভাবে সরকারি কিংবা দেবোত্তর সম্পত্তি দখল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, পুঠিয়ায় সরকারি খাসজমি ও ধর্মীয় প্রতিষ্ঠানের জমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত ও আরও কঠোরভাবে পরিচালনা করা হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com