মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পুঠিয়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ আহত ৮

মাজেদুর রহমান- রাজশাহী বিভাগীয় ব্যুরোচীফ.
রাজশাহীর পুঠিয়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে ৮ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৯ঃ১৫ ঘটিকার সময় পুঠিয়া থানাধীন জিউপাড়া ইউনিয়নের ঝলমলিয়া ঘোষপাড়া নামক (রাজশাহী-নাটোর) মহাসড়কের উপর। পুঠিয়া অফিসার ইনচার্জ কবির হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে রাজশাহী হইতে নাটোরগামী মা-হাযেরা পরিবহণ নামের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৯৬৬৫) ও বিপরীত দিক থেকে আগত একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট ২০-৭৫৬৩) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের যাত্রীগণ সহ ট্রাক চালক আহত হয়।

আহতহন, সিরাজগঞ্জের বেলকুচির হায়দার আলি ছেলে মোঃ সামসুল(৩০), সিরাজগঞ্জের উল্লাপাড়ার হায়দার আলির ছেলে মো. সাইফুল ইসলাম(৩৪), গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নয়াপাড়া গ্রামের শাহিনুরের ছেলে, মো. নাহিদ(২৩), পুঠিয়ার গন্ডগোহালী গ্রামের সাইদুল ইসলামের মেয়ে মোছা. ফাতেমা বেগম(২৫) সহ অন্য আহতগণকে স্থানীয় জনসাধারণ চিকিৎসার জন্য পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা প্রদান করেন।

পবা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে বাস ও ট্রাকটি আটক করেছেন। এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, একটা দূর্ঘটনার খবর পেয়েছি সেখানে আমাদের ফোর্স পাঠিয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com