শনিবার, ১৬ মে ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

পুঠিয়ার বানেশ্বরে চুলার আগুনে বসতবাড়ি পুড়ে ছাই

মাজেদুর রহমান- রাজশাহী বিভাগীয় ব্যুরোচীফঃ
বানেশ্বরে চুলার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে গোটা বসতবাড়ি। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিড়ালদহ মাইপাড়ায় এলাকার মোঃ মহিদুল ইসলামের রান্নাঘরে চুলার আগুনে থেকে এ ঘটনা ঘটে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে মহিদুল ইসলামের স্ত্রী সকালে রান্নাঘরে খরির চুলোতে সকালের খাবার তৈরি করে বাহিরে অবস্থান করেন। পরবর্তীতে রান্নাঘরে চুলোর আগুনে পাশে থাকা শুকনো পাতা ও খরিতে আগুন লেগে যায়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। ঘরে থাকা লোকজন বেরিয়ে পড়তে পড়লেও আগুনে পুড়ে যায় সব আসবাবপত্র। খবর পেয়ে পুঠিয়া ফায়ারসার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে রান্নাঘর সহ শয়ন ঘরের সকল আসবাবপত্র পুড়ে যায়।

ওই বাড়ির মালিক মোঃ মহিদুল ইসলামের জানান, পরিবার নিয়ে এই বাড়িতে বসবাস করে আসছিলাম। হঠাৎ আগুনে সব পুড়ে গেলো। জামাকাপড়ও বের করতে পারি নাই। প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে আমার। মালামাল পুড়ে গেলেও কেউ আহত হয়নি।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com