মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পুঠিয়ার শিলমাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশু নিহত

মাজেদুর রহমান- রাজশাহী বিভাগীয় ব্যুরোচীফঃ
পুঠিয়ায় মামাতো ফুফাতো দুই বোন বাসার ফ্রিজের বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে। রবিবার (২০ এপ্রিল) বিকেল ৩ টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মঙ্গলপাড়া সারপুকুর এলাকার সাইদুর রহমান এর মেয়ে হামিদা খাতুন(৫) ও সোলাইমান এর মেয়ে সাইফা খাতুন(৭) পার্শ্ববর্তী আকবর হোসেন (কুব্বত) এর ছেলে মিলনের বাসায় তারা দুজন লুকোচুরি খেলার সময় মিলনের বাসায় থাকা ফ্রিজের আড়ালে সাইফা ও হামিদা লুকিয়ে থাকতে গেলে সেখানে বিদ্যুৎস্পৃষ্টে দুজনেই মারা যায়। ওই ঘটনায় মঙ্গল পাড়া এলাকাসহ পার্শ্ববর্তী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পরপরই সেখানে ছুটে যান পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন।

এবিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কবির হোসেন বলেন, ওই ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেলে এক হৃদয়বিদারক দৃশ্য দেখতে পাই। প্রাথমিক তদন্তে বিদ্যুৎপৃষ্ঠে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। তাই লাশ বিনা ময়না তদন্তে দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, এর আগে সোলাইমানের বড় মেয়ে পাশে পুকুরে পড়ে মারা যায়। তার কয়েকদিন পর সোলায়মানের ছোট ছেলে ঘুমন্ত অবস্থায় ঘরের মধ্যে বিষাক্ত সাপের কামড়ে মারা যায়। এরপর আজ তার আরো একটি মেয়ে সন্তান লুকোচুরি খেলতে গিয়ে ফ্রিজের সঙ্গে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুবরণ করে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com