মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পুলিশের অভিযানে নোয়াখালীতে বাড়ির উঠানে চাষকৃত গাঁজার গাছসহ বাগান থেকে গাঁজা জব্দ গ্রেফতার- ২

রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূলসহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নোয়াখালীর কবিরহাটে বসত বাড়ির উঠানে গাঁজা চাষের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ১৯শে মে ২০২২ইং দিবাগত-রাত পৌনে ৯ ঘটিকার দিকে উপজেলার পশ্চিম সোনাদিয়া গ্রামের ঘাট মাঝিগো বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে গ্রেপ্তারকৃত আসামীরা হলো যথাক্রমে, উপজেলার ফতেজঙ্গপুর গ্রামের মৃত নুরুল হকের ছেলে এনামুল হক(৩৫) ও পশ্চিম সোনাদিয়া গ্রামের কামাল হোসের স্ত্রী মোসাম্মৎ কহিনুর বেগম(৩২)। আজ শুক্রবার ২০শে মে ২০২২ইং তারিখ দুপুরে তাদেরকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন- বাড়ির উঠানে গাঁজা চাষ করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে উপজেলার পশ্চিম সোনাদিয়া গ্রামের ঘাট মাঝিগো বাড়ির মোঃ কামাল হোসেনের বসত বাড়ির উঠানের গাঁজার বাগানে ও বসতঘরে অভিযান চালানো হয়।

অভিযানের সময় দেখা যায়- কামালের বাড়িতে আটটি গাঁজা গাছ রয়েছে এবং গাঁজার বাগান থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। একইসঙ্গে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় বাড়ির গৃহকর্তা কামাল হোসেন পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।

ওসি আরো জানায়- ওই বাড়ি থেকে পাঁচ কেজি ওজনের আটটি গাঁজার গাছ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় থানায় দেশের প্রচলিত মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আজ শুক্রবার ২০শে মে ২০২২ইং দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com