মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রথম আলোর সংবাদের প্রতিবাদে নেত্রকোণায় শিক্ষার্থীদের মানববন্ধন

আব্দুর রহমান ঈশান- নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ
প্রথম আলোর সংবাদের প্রতিবাদে নেত্রকোণায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন করেছে নেত্রকোনা সরকারি কলেজ এর শিক্ষার্থীবৃন্দ ও নেত্রকোণার সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন হয়, শিশুকে অপরাজনীতির বলি করে দৈনিক প্রথম আলো যে মিথ্যা প্রচারণার সংবাদ কৌশল গ্রহণ করেছে, তা কোনভাবেই একাত্তরের চেতনা প্রসুত নয়। এতে করে ক্ষুন্ন হয়েছে শিশুর অধিকার। শিশুকে দিয়ে উদ্দেশ্যমূলক মিথ্যা কথা বলিয়ে শিশুর সরলতার অপব্যহার করা হয়েছে। ৪ঠা এপ্রিল দুপুর ৩টা থেকে ৪টা পর্যন্ত সরকারি কলেজের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব বলেন।

শিশুদের ব্যবহার করে দৈনিক প্রথম আলো পত্রিকা কর্তৃক বাংলাদেশের স্বাধীনতাকে কটাক্ষ করায় উপস্থিত সাংস্কৃতিক ব্যক্তিত্বরা কবিতা ও গানের মাধ্যমে দৈনিক প্রথম আলো ও পত্রিকার সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ধিক্কার জানান।

বক্তারা আরোও বলেন- দৈনিক প্রথম আলোর এ রকম দেশবিরোধী কার্যক্রম ইতোপূর্বেও অনেকবার করে জাতিকে হেয় করেছে। মানববন্ধনে বক্তারা সাংবাদিকতার নামে শিশুদের নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে দৈনিক প্রথম আলোর বিরুদ্ধে যথাযথ বিচারের দাবি করেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com