মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রশাসক নয় সেবক হিসেবে কাজ করতে চাই- নবনিযুক্ত প্রশাসক

রসিকের নবনিযুক্ত প্রশাসক। ছবি- প্রতিনিধি।

রবিন চৌধুরী রাসেল- রংপুর জেলা প্রতিনিধি.
রংপুর সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক এডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেছেন, দলীয় পরিচয় বিবেচ্য নয়, দলমত নির্বিশেষে সবার সহযোগিতায় নাগরিকদের জন্য প্রশাসক নয় সেবক হিসেবে কাজ করতে চাই। যেখানে সমন্বিত উদ্যোগে একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন ও গ্রিন সিটি করাই হবে মূল লক্ষ্য। সোমবার (১৬ মার্চ) সকালে নগরভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন তিনি।

রসিক প্রশাসক বলেন, প্রশাসক হিসেবে আমার প্রথম কাজ হবে বৈষম্য দূর করা। আমার সঙ্গে যারা থাকবেন তারা যেমন নিরাপদ থাকবেন, তেমনি যারা আমার সঙ্গে থাকবেন না তারাও নিরাপদ থাকবেন। কারো প্রতি কোনো প্রকার বৈষম্য দেখানো হবে না। দলমতের ঊর্ধ্বে থেকে নাগরিকদের যে প্রাপ্য সুবিধা আমরা দিতে চাই। নাগরিকরা যাতে সহজে তার সেবা পান সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে।

বাজেট বৈষম্য নিয়ে বলেন, দীর্ঘদিন ধরে বাজেট বৈষম্যের কবলে রংপুর। দেশের অন্যান্য সিটি করপোরেশন থেকে এই বাজেট বৈষম্যের কারণে আমরা অনেক পিছিয়ে। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করে বাজেট বৈষম্য কমিয়ে আনতে সবধরনের উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রী রংপুরের বাজেট বৈষম্যের বিষয়ে অবহিত। তিনি আমাদের সঙ্গে আছেন। প্রধানমন্ত্রী রংপুরের উন্নয়নে খুবই আন্তরিক। আগামী দিনে রংপুরের উন্নয়নে সবাইকে সঙ্গে পরিকল্পিত উন্নয়ন করতে চাই।

নগরের ‘ফুসফুস’ খ্যাত শ্যামাসুন্দরী খাল নিয়ে তিনি বলেন, দীর্ঘ পরিকল্পনার অভাবে এটি অপরিচ্ছন্ন ভাগাড়ে পরিণত হয়েছে। প্রথমে স্বল্পমেয়াদী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। এরপর দীর্ঘমেয়াদী পরিকল্পনায় খালকে নগরবাসীর জন্য একটি উপহারে রূপান্তর করা হবে। সময় লাগবে, কিন্তু পরিকল্পনা করে এগিয়ে যাব। সকাল ৯টায় নগরভবনে পৌঁছানোর পর প্রশাসক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নগরভবনের প্রতিটি সেকশন ঘুরে দেখেন।

উল্লেখ্য, গত শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে রংপুরসহ দেশের পাঁচটি সিটি কর্পোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। রংপুরে তিনি ছাড়াও বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ ও কুমিল্লায় বিএনপির নেতৃত্বাধীন প্রশাসকদের দায়িত্ব দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ ২০২৪’-এর আওতায় মেয়রের ক্ষমতা প্রয়োগ করবেন এবং নির্বাচিত সংস্থা গঠন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন। নিয়োগের পরদিনই তাঁরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি নগর উন্নয়ন, পরিচ্ছন্নতা অভিযান ও নাগরিক সেবার মান উন্নয়নে জোর দিয়েছেন। সচেতন নাগরিক ও রাজনৈতিক মহল তার এই ‘সেবক’ দৃষ্টিভঙ্গিকে স্বাগত জানিয়েছেন। রংপুরবাসীর প্রত্যাশা-দুর্নীতিমুক্ত, আধুনিক ও বাসযোগ্য নগর গড়তে তার এই প্রতিশ্রুতি বাস্তবে রূপ নেবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com