মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

“প্রেসক্লাব রংপুর” এর ফ্যাসিস্টদের হামলায় পন্ড হলো মতবিনিময়

রবিন চৌধুরী- রংপুর জেলা প্রতিনিধিঃ
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ রংপুর সফরে আসেন। গতকাল শনিবার (১২ অক্টোবর) বিকাল ৪ টায় রংপুর সার্কিট হাউসে জেলা প্রশাসক এর সভাপতিত্বে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম।

মতবিনিময়কালে দীর্ঘদিনের বৈষম্যপূর্ণ “প্রেসক্লাব রংপুর” এর বিভিন্ন বিষয় তুলে উপদেষ্টাসহ উপস্থিত উচ্চ পদস্থ প্রশাসনিক কর্মকর্তাগণের দৃষ্টি আকর্ষন করে বক্তব্য রাখেন, দীর্ঘদিনের নির্যাতিত, অন্যায়ের প্রতিবাদী কণ্ঠ ও কলম যোদ্ধা সাংবাদিক জাকির হুসাইন। এসময় কালের কন্ঠের আলোকচিত্রী গুলজার রহমান আদরও তার বক্তব্যে “প্রেসক্লাব রংপুর” এর বৈষম্যের কথা তুলে ধরেন এবং অন্তর্বতীকালিন সরকারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।

এতে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে উপস্থিত সকলের সামনে ফ্যাসিস্ট, স্বৈরাচারী সিন্ডিকেট মেরিনা লাভলী, সাইফুল ইসলাম জাহাঙ্গীর, সাব্বির আরিফ মোস্তফা পিয়াল, ইসমাইল হোসেন প্রিন্স, ফরহাদুজ্জামান ফারুক, মইনুল হোসেনগং কর্তৃক কন্ঠরোধ করতে হামলা চালায় সাংবাদিক জাকির ও গোলজার রহমান আদরের ওপর।

মতবিনিময় চলাকালে বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন এর প্রধান সমন্বয়ক এর উপর এমন ঘৃণ্য ও অতর্কিত আক্রমন চালান। তখন ছাত্র-জনতার নেতা ও বর্তমান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম শান্ত হবার অনুরোধ করেন। রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সাল এমন ন্যাক্কারজনক পরিস্থিতি শান্ত করতে ব্যর্থ হলে আয়োজকগণ ও উপদেষ্টাসহ সকলে মতবিনিময় অসম্পন্ন অবস্থায় অনুষ্ঠানস্থান ত্যাগ করে চলে যান।

প্রশাসনের উচ্চ পদস্থদের সামনে “প্রেসক্লাব রংপুর” এর ফ্যাসিবাদি কর্তৃপক্ষ কর্তৃক এমন নির্লজ্জ কর্মকান্ডে রংপুরের বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজ তীব্র নিন্দা জানিয়েছেন। সেই সাথে ঘটনার তদন্ত কমিটি গঠন করে বিচারের মুখোমুখি করতে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com