মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফুলবাড়ীতে অবৈধ হস্তান্তরকৃত স্কুলের জমি ফেরত চেয়ে মানববন্ধন

আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধি.
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা চত্বরে স্কুলের জমি অবৈধ লেনদেনের মাধ্যমে কতিপয় পরিবারের নিকট ছেড়ে দেওয়া ও উন্নয়নের নামে বিদ্যালয়ের টাকা লোপাটের প্রতিবাদে শিবনগর এলাকার সচেতন নাগরিক সমাজের মানববন্ধন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ২০২৪ইং বিকেল সাড়ে ৩টায় ফুলবাড়ী উপজেলা চত্বরে শিবনগর ইউপির এলাকার সচেতন নাগরিক সমাজের পক্ষে খন্দকার নবিউল ইসলামের পুত্র মো. নজরুল কবির রিপন মানববন্ধন করেন।

তিনি তার বক্তেব্যে বলেন, শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০০ শতক জমি দানকৃত জমি রয়েছে। উক্ত সীমানা প্রাচীনের মধ্যে থাকার কথা কিন্তু বেশ কয়েকমাস আগে গোটা স্কুলের সীমানা প্রাচীর দিয়ে ঘিরে নেওয়া হয়। প্রাচীরের ভিতরে ১০০ শতক জমি নাই।

প্রধান শিক্ষিকা ও অন্যান্য অফিসারদের যোগসাজসে ৫ শতক থেকে ৮ শতক জমি অর্থের বিনিময়ে ছেড়ে দিয়ে সীমানা প্রাচীর করা হয়। আমরা এলাকাবাসী প্রতিবাদ করলে প্রধান শিক্ষিকা আমাদের কথা কর্নপাত না করে প্রাচীর করার অনুমতি প্রদান করেন। আমরা তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার চাই। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জাফর আরিফ চৌধুরীর নিকট স্মারকলিপি প্রদান করেন।

এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর লিখিত অভিযোগ প্রদান করেন। এসময় শিবনগর এলাকার সচেতন নাগরিক সমাজের প্রায় ২ শতাধিক লোকজন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে শিবনগর প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা মোছা. কাওসার জাহান কাকুলীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা তিনি বলেন, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এই কাজটি করেন, তাদের সাথে কথা বললে তারা সবকিছু বলবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com