শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

ফুলবাড়ীতে অস্থায়ী চেকপোস্টের মাধ্যমে যানবাহন তল্লাশি

আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধি.
দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক অস্থায়ী চেকপোস্টের মাধ্যমে যানবাহন তল্লাশি অভিযান পরিচালনা। মাদকদ্রব্য, অস্ত্র, গোলাবারুদ, মানবপাচার ও বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধের অংশ হিসেবে গত শুক্রবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।

বিরামপুর বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় ক্যাম্প হতে আনুমানিক ১.৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম দিকে বিরামপুর-কাটলা সড়কের শান্তির মোড় এলাকায় স্থাপিত এ চেকপোস্টে বিজিবির কে-৯ ইউনিটের প্রশিক্ষিত ডগ ও সদস্যগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। চেকপোস্টের মাধ্যমে সীমান্ত এলাকা হতে আগত বিভিন্ন প্রকার যানবাহন, মোটরসাইকেল ও যাত্রীদের সতর্কতার সাথে তল্লাশি করা হয়। এ তল্লাশি কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল সীমান্তবর্তী এলাকায় অবৈধ পণ্য পরিবহন, মাদক পাচার, মানবপাচারসহ সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড শনাক্ত করা এবং তা কার্যকরভাবে প্রতিরোধ করা।

এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি জানান যে, বিজিবির এই বিশেষ তল্লাশি কার্যক্রম সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধ এবং অপরাধ নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন যে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা অব্যহত থাকবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com