শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

ফুলবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বকনা গরু বিতরণ

আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বকনা গরু বিতরণ অনুষ্ঠিত হয়। ফুলবাড়ী উপজেলার প্রাণিসম্পদ দপ্তরে বুধবার (৭ মে) সকাল ১১ টায় প্রাণিসম্পদ চত্বরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অর্থ ও সামাজিক জীবন মান উন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প এর আওতায় বকনা গরু বিতরণ এর আয়োজন করেন।

ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নের ৭০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে এই বকনা গরু বিতরণ করা হয়। গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মেজর মোঃ আরমান, খোলাহাটি সেনানিবাস, ফুলবাড়ী প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ সারোয়ার হাসান, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নবীউল ইসলাম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম খন্দকার মহিববুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাহাজুল ইসলাম, পৌর যুব দলের সদস্য সচিব মানিক মন্ডল ও ফুলবাড়ী প্রাণী সম্পদ অফিসের ভেটেনারি সার্জেন সজীব হাওলাদার।

এছাড়ও উপস্থিত ছিলেন, জেনটেক ইন্টারন্যাশনাল কোম্পানির প্রতিনিধি মোঃ কামাল পাশা। কাজিহাল ইউপির দেবেন কিস্কু জানান, সরকারের এই মহৎ উদ্দ্যোগ প্রশংসনীয়, আমরা এই গরু নিয়ে গিয়ে লালপালন করে জীবন জীবিকা নির্বাহ করব। একই কথা বলেন গোলাপি মুরমু ও নিকেই মার্ডী।

এসময় আরো উপস্থিত ছিলেন, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ আফজাল হোসেন এবং সাধারণ সম্পাদক ও মাই টিভি প্রতিনিধি মোঃ ফিজারুল ইসলাম ভুট্টু।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com