মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফুলবাড়ীতে জমিজমার বিরোধকে কেন্দ্র করে মারপিট

আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপি’র সমশের নগর গ্রামে জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষদের সাথে মারপিট। ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির সমশের নগর গ্রামের মোঃ বাদশা মন্ডল এর গত ২৭/০৭/২০২৫ইং তারিখে ফুলবাড়ী থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, রাজানগর মৌজার ৪১ শতক জমি দীর্ঘ ৬০ বছর ধরে বাদশা মন্ডল ভোগদখল করে চাষাবাদ করে আসছেন।

গত ২৭/০৭/২০২৫ইং তারিখে বাদশা মন্ডল বিকেলে জমিতে বনজ ও ফলজ গাছ লাগাতে গেলে একই গ্রামের প্রতিপক্ষ রেজাউল করিম, আব্দুল কুদ্দুস, জাকারিয়া, জিন্নাত উভয়ের পিতাঃ রজব আলী দলবদ্ধ হয়ে লাঠিশোটা নিয়ে জমিতে গিয়ে এলোপাথাড়ীভাবে মোঃ বাদশা মিয়াকে মারপিট করে এবং জমিতে লাগানো বনজ ও ফলজ গাছগুলি উপড়ে ফেলে। আহত অবস্থায় স্থানীয় লোকজনের সহযোগীতায় ফুলবাড়ী হাসাপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন মোঃ বাদশা মিয়া।

অভিযোগে মোঃ বাদশা মিয়া জানান, তারা আমাকে একে পেলে আবারও মারপিট করবে বলে হুমকি দেন। এই ঘটনায় সুস্থ হয়ে মোঃ বাদশা মন্ডল ৪ জন কে অভিযুক্ত করে ফুলবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com