মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফুলবাড়ীতে পূর্বজেরে প্রতিপক্ষের খড়ের পালায় আগুন

আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির মধ্যসুলতানপুর গ্রামে জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ মোঃ আব্দুল আজিজ গং, মোঃ জাহাঙ্গীর আলমের খড়ের পালায় অগ্নিসংযোগ অভিযোগ।

গত ০৯/০৬/২০২৫ইং ফুলবাড়ী থানায় মোঃ জাহাঙ্গীর আলম এর দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, শিবনগর ইউপির মধ্যসুলতানপুর গ্রামের জেএল নং-১৩৪, খতিয়ান নং-৫৫, এস এ-৬৮, জমির পরিমান-৭ শতক উক্ত জমি মোঃ জাহাঙ্গীর আলম এর পিতা মৃত্যু মছির উদ্দীন মন্ডল মৃত আব্দুল গফুর এর নিকট ক্রয় করেন।

মোঃ জাহাঙ্গীর আলমের পিতা মছির উদ্দীন মন্ডলের মৃত্যুর পর থেকে উক্ত জমি ভোগদখল করে আসছে। ৩-৪ বছর ধরে প্রতিপক্ষ মোঃ আব্দুল আজিজ গংরা অন্যায়ভাবে ঐ জমি আত্মসাত করার জন্য নানা ভাবে হয়রানি করে আসছে। এছাড়া বিভিন্ন সময় নানা রকম চাপ ও হুমকি দিয়ে ঐ জায়গা দখল করার জন্য চেষ্টা করছে। গত ফেব্রুয়ারী ২০২৫ইং সালে মোঃ আব্দুল আজিজ এর বিরুদ্ধে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে অভিযোগ করলে ফুলবাড়ী থানায় বিষয়টি নিয়ে সমাধান করার জন্য বসা হলেও তার কোন সুরাহা হয়নি।

অবশেষে আদালতে যাওয়ার নির্দেশ দেন ফুলবাড়ী থানা কর্তৃপক্ষ। গত ০৯/০৬/২০২৫ইং তারিখে আনুমানিক দুপুর ২টায় সময় ইরি-বোর ধানের খড়ের পালা দেই। উক্ত জমিতে খড়ের পালা দেওয়া দেখে প্রতিপক্ষ মোঃ আব্দুল আজিজ গং ০৯/০৬/২০২৫ইং তারিখে রাত্রী প্রায় সড়ে ১০টায় অজ্ঞাত নাম ১০-১২ জন লোক নিয়ে জমিতে ঢুকে খড়ের পালা ভেঙ্গে দেয়। এই ঘটনায় প্রতিপক্ষরা জাহাঙ্গীর আলমের পরিবারের উপর লাঠিশোটা নিয়ে হামলা করে।

উল্লেখ্য যে, গত শুক্রবার রাত্রী ২.৩০ ঘটিকায় আব্দুল আজিজ গংরা খড়ের পালায় আগুন লাগিয়ে দেন। এসময় ফুলবাড়ী ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনা স্থলে এসে আগুন নিভিয়ে ফেলেন। এই ঘটনায় জাহাঙ্গীর আলম গত ১০/০৬/২০২৫ইং তারিখে ৬ জনকে বিবাদী করে ফুলবাড়ী থানায় একটি এজাহার দায়ের করেন। ফুলবাড়ী থানার এস আই গোলাম রব্বানী অভিযোগ পাওয়ার পর ঘটনা স্থল পরিদর্শন করেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com