মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফুলবাড়ীতে প্রান্তিক আদিবাসী নারী কৃষকদের মাঝে চারা বিতরণ

আফজাল হোসেন, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় প্রান্তিক আদিবাসী নারী কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও আদা হলুদ বীজ বিতরণ করা হয়েছে। বেসিক এনজিও’র উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে নারীদের স্বাবলম্বী করা এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়।

গতকাল সোমবার বেসিক এনজিও’র কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসার মোঃ সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন।

তিনি বলেন, প্রান্তিক আদিবাসী নারী কৃষকদের সাবলম্বী করতে আদিবাসী নারী কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও আদা হলুদ বীজ বিতরণ করা করা হয়। বাড়ীতে কীভাবে বস্তায় আদা ও হলুদ চাষ করতে হয় প্রশিক্ষণ মাধ্যমে শেখানো হয়।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হীড বাংলাদেশ এর এরিয়া ম্যানেজার মোছাঃ খাদিজা আক্তার। অনুষ্ঠানের সভাপত্বি করেন, আদিবাসী উন্নয়ন সমিতির ফুলবাড়ী শাখার সভাপতি চুন্নু টুডু। বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন নান্টু কুমার। এছাড়ও প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার বেতদিঘী ইউপির ঊষাহার গ্রামের ৫০জন প্রান্তিক আদিবাসী নারী কৃষকের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। বিতরণকৃত চারার মধ্যে কাঁঠাল, পেয়ারা, ও লেবুর চারা, বারোমাসি সজনার চারা। বেসিক এনজিও নির্বাহী পরিচালক শ্যামল চন্দ্র সরকার বলেন, গাছের চারা রোপণের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব, অন্যদিকে এসব গাছ বড় হয়ে অর্থনৈতিকভাবে উপকার বয়ে আনবে।

বিশেষ করে নারী কৃষকদের আয় বৃদ্ধি ও পুষ্টি চাহিদা পূরণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় বক্তারা বলেন, প্রান্তিক আদিবাসী নারীরা কৃষি কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও অনেক ক্ষেত্রে তারা প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত হন। এ ধরনের উদ্যোগ তাদের সক্ষমতা বৃদ্ধি এবং জীবনের মানোন্নয়নে সহায়ক হবে। উপস্থিত উপকারভোগী নারীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহŸান জানান। আয়োজনে ছিলেন, বেসিক এনজিও, ফুলবাড়ী শাখা। সহযোগীতায় ছিলেন, এনজিও ফাউন্ডেশন, ঢাকা।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com