শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

ফুলবাড়ীতে বাড়ীর রাস্তা নিয়ে প্রতিপক্ষের সাথে বিরোধ ও মারপিট

আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধি.
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার পূর্ব গৌরীপাড়া (থানা পাড়া) এলাকায় বাড়ীর রাস্তা নিয়ে বিরোধ আকতারা বানুকে প্রতিপক্ষের মারপিট। ফুলবাড়ী থানায় গত ০৮/০২/২০২৬ইং তারিখে মৃত. আক্কাস আলীর স্ত্রী মোছা. আকতারা বানু’র দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব গৌরীপাড়া (থানাপাড়া) গ্রামের মৃত. গোলাম কাদের এর পুত্র মো. হাসান আলী, মোছা. শরিফা আক্তার লাকী (৫০) পূর্ব শত্রুতার জেরধরে গত ০৩/০১/২০২৬ইং তারিখে মোছা. আকতারা বানুর বাড়ী হতে বের হওয়ার রাস্তায় টয়লেটের পাইপ ঝুলাইয়া রাখে।

এই ঘটনায় মোছা. আকতারা বানু ফুলবাড়ী পৌরসভায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের কোন সুরাহা না হওয়ায় গ্রামবাসীকে বিষয়টি জানালেও কোন প্রতিকার হয়নি। গত ০৮/০২/২০২৬ইং সকাল সাড়ে ১১টায় প্রতিপক্ষ হাসান আলী গংরা মোছা. আকতারা বানুর বাহির হওয়া রাস্তা বরাবর প্রাচীর দিয়ে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়। সে বাধাদিতে গেলে মোঃ হাসান আলী চড়াও হয়ে লাঠি দ্বারা আঘাত করে। একই সাথে তারা কিলঘুষি মেরে জনসম্মুখে হেনস্তা করে।

এ সময় মোছা. আকতারা বানু তাদের কাছ থেকে বাঁচার জন্য চিৎকার করলে এলাকার লোকজন ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসার জন্য ভর্তি করেন। এ ঘটনায় মোছা. আকতারা বানু ন্যায় বিচারের আশায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে মো. হাসান আলী গংরা আমার রাস্তা বন্ধ করার জন্য নানা রকম কার্যক্রম চালিয়ে আসছে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com