মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফুলবাড়ীতে বিএনপির নির্বাচনী গণসংযোগ

দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির নির্বাচনী গণসংযোগ। ছবি- ৭১সংবাদ২৪.কম

আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধি.
দিনাজপুরের-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে পৌরসভার ৪নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ চলছে।

রবিবার (২৫ জানুয়ারি)সকালে ফুলবাড়ী পৌরসভার ৪নং ওয়ার্ডে সংসদ সদস্য প্রার্থী ব্যরিস্টার এ কে এম কামরুজ্জামন এর পক্ষে ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য গণসংযোগ করে এবং প্রতিটি ভোটারের বাড়ী বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তাদেরকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র আলহাজ মাহমুদ আলম লিটন।

তিনি বলেন, আমরা দল মত নির্বশেষে উন্নয়নের সার্থে সকলের সহযোগীতা চাই। আমরা এই দেশের উন্নয়নে ধানের শীর্ষ মার্কা প্রার্থীকে বিজয়ী করতে চাই। ফুলবাড়ী পার্বতীপুরের উন্নয়ন চাইলে ধানের শীর্ষ মার্কা প্রার্থীর বিকল্প নেই। তাই আগামী ১২ ফেব্রæয়ারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর উন্নয়ন কর্মকান্ড এবং তারেক জিয়ার নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে উঠবে।

তিনি আরো বলেন, ফুলবাড়ী উন্নয়ন করতে চাইলে ধানের শীষ মার্কা প্রার্থীকেই ভোট দিতে হবে। আমরা আগামীতে বিজয়ী হলে এই এলাকায় নতুন একটি জেলা বাস্তবায়ন করার চেষ্টা করা হবে।

তিনি আরো বলেন, আমরা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তারেক জিয়ার হাতকে শক্তি করি এবং তার দেওয়া প্রতিশ্রুতি তিনি যেন রক্ষা করতে পারেন সেই জন্য তাকে সহায়তা করি। গণসংযোগকালে দলীয় নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান। এ সময় তারা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নমূলক কর্মকান্ডের ধারাবাহিকতার কথা তুলে ধরেন।

গণসংযোগে অংশগ্রহণকারী নেতারা বলেন, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য মুখিয়ে আছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, পৌর বিএনপি’র নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। গণসংযোগ কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com