শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

ফুলবাড়ী সীমান্তে বিজিবি কর্তৃক নজরদারী বৃদ্ধি ও চেকপোষ্ট স্থাপন

আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধি.
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় নজরদারী বৃদ্ধি লক্ষ্যে টহল তৎপরতা বৃদ্ধি এবং চেকপোষ্ট স্থাপন করা হয়েছে। ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর ২০২৫ইং দুর্বৃত্ত কর্তৃক প্রকাশ্যে গুলি করায় একটি গুরুতর ঘটনা সংঘটিত হয়।

ওই ঘটনার সাথে সম্পৃক্ত সন্ত্রাসীরা বাংলাদেশের যে কোনো সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পলায়ন করতে পারে এবং একই সাথে ভারত হতে সন্ত্রাসী গ্রুপ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের সম্ভাবনা রয়েছে মর্মে নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্রে জানা যায়।

সীমান্ত এলাকায় এ ধরনের গমনাগমন প্রতিরোধে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত হিসেবে ১০টি টহলের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থান সমূহে বিশেষ টহল পরিচালনা এবং ফুলবাড়ী শহরস্থ ঢাকা মোড়, বিরামপুর শহর ও মোহনপুর ব্রীজ এলাকায় ০৩টি অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে যানবাহন তল্লাশী করা হচ্ছে।

ফুলবড়ী ২৯ বিজিবির অধিনায়ক, লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, সীমান্ত এলাকায় সন্দেহভাজন ব্যক্তি, যানবাহন তল্লাশী ও যে কোন ধরণের সন্ত্রাসী কার্যক্রমের ওপর বিশেষ নজরদারি অব্যাহত রাখা হয়েছে এবং যে কোনো ধরনের অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় অত্র ব্যাটালিয়নের সকল সদস্যকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com