মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফুলবাড়ীতে শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলায় চতুর্থ শ্রেণির ১০ বছর বয়সি এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আপোষ করার মধ্যদিয়ে ছেড়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় শনিবার (২৩ মে) বিকেল ৫টায় অভিযুক্তসহ আপোষকারীদের বিচার দাবীতে ফুলবাড়ী থানার সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন স্থানীয়রা।

এর আগে গত মঙ্গলবার (১৯ মে) সকালে স্কুলে যাওয়ার সময় ওই শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। ওইদিন রাতেই পৌর শহরের কাঁটাবাড়ী গ্রামের স্থানীয়দের সহায়তায় এই আপোষ রফার মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হয়। এদিকে ঘটনারপর আপোস রফার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। বিষয়টি জানাজানি হলে এরই প্রতিবাদে স্থানীয়রা ধর্ষণ এর চেষ্টাকারীর বিরুদ্ধে মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ফুলবাড়ী উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী শিহাব হোসাইন, কাঁটাবাড়ি গ্রামের বাসিন্দা রাজিন হক, আব্দুল্লাহ আল আরাফাত, হাবিব আহমেদ, সাজ্জাদ হোসেন সাজু, সাকিব হোসেন, আরভি অয়ন, মিশোর, নাফিউল, স্বাধীন, মোরসালিন, লাবীব। তারা দ্রæত অভিযুক্তসহ আপোসকারীদের আইনের এনে শাস্তির জোর দাবী জানিয়েছেন।

জানাগেছে, গত মঙ্গলবার ( ১৯ মে) সকালে ভুক্তভোগী শিক্ষার্থী পৌর শহরের কাঁটাবাড়ী গ্রামের কাপড় ব্যবসায়ী সাগির আলী (৭৫) এর বাড়ীর পাশ দিয়ে স্কুলে যাওয়ার সময় তাকে কৌশলে ফুসলিয়ে হাত ধরে বাড়ীর ভেতরে টেনে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে সাগির আলীর বিরুদ্ধে। এ সময় শিশুটি কোন রকমে দরজা খুলে জোর করে পালিয়ে স্কুলে চলে যায়। পরে শিশুটি স্কুল থেকে বাড়ীতে গিয়ে খাওয়া

দাওয়া না করে ঝিমিয়ে থাকলে তার মানষিক দিক লক্ষ করে পরিবারের সদস্যরা জানতে চাইলে পরে ওই শিক্ষার্থী বিষয়টি সবকিছু খুলে বলে। ঘটনার পর ওইদিন রাতেই স্থানীয়ভাবে বিষয়টি আপস-মীমাংসার চেষ্টা করা হয়। পরে আপোস রফার ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এদিকে ভুক্তভুগির পরিবারের লোকজন বলছে পরামর্শক্রমে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। অভিযুক্তের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, ঘটনা জানার সাথে সাথে ভুক্তভুগির বাড়ীতে পুলিশ পাঠানো হয় এবং তার স্টেটেটম্যান্ট নেয়া হয়েছে। এখোনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেয়া হয় হয়নি, তবে ভিকটিমের বাবা একজন প্রবাসী তাই তার সাথে যোগাযোগের চেষ্টা চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে স্থানীয় জনসধারণ আইন প্রয়োগকারী সংস্থার আসু হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com