মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফুলবাড়ীর মোহনপুর সীমান্তে প্রায় ৪ লক্ষ টাকার মাদক জব্দ

আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধি.
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মহনপুর সীমান্ত এলাকায় চোরাচালান অভিযান চালিয়ে মালিকবিহীন ৩ লক্ষ ৫৬ হাজার ৪শত টাকা বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করা হয়েছে।

গত ১৮ মে ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ মোহনপুর ব্রীজ বিওপি’র একটি বিশেষ টহল দল দীর্ঘ পরিকল্পনা ও গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশের অভ্যন্তরে খেড়কাটি বাজার এলাকায় একটি পরিত্যক্ত স্টোরে চোরাচালানবিরোধী তল্লাশী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৩শত ৭৬ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করে। আটককৃত মালামালের মূল্য-৩,৫৬,৪০০/- (তিন লক্ষ ছাপ্পান্ন হাজার চারশত) টাকা।

এ বিষয়ে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফ-উজ-জামান (পিএসসি) জানান, সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার করা হয়েছে। ভারত থেকে বিজিবি কোন ভাবে বাংলাদেশে ভারতীয় নাগরিক সহ কোন প্রকার নিষিদ্ধ মালামাল প্রবেশ করতে দেওয়া হবে না। সে দিকে কড়া নজর রাখা হয়েছে। মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com