মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফুলবাড়ীর সজনপুকুরে বিষ দিয়ে বীজতলা পোড়ানোর অভিযোগ

মো. আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধি.
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার সজনপুকুর গ্রামে কৃষক সাজ্জাদ হোসেনের বীজতলায় বিষাক্ত কীটনাশক স্প্রে করে বোরো ধানের চারা পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার সজনপুকুর গ্রামের মৃত. ছলেমনের পুত্র মো. সাজ্জাদ হোসেন(৭০) এর অভিযোগে জানা যায়, সজনপুকুর গ্রামে রাস্তার ধার সংলগ্ন তার ১৪ শতক জমিতে বোরো ধান চাষের জন্য বোরো ধানের বীজ বপণ করেন। চারাও বড় হয়েছিল। কিন্তু একই গ্রামের মৃত. মোজাহার আলীর পুত্র মো. আজাহার ও আবু আব্বাসের পুত্র মোঃ জাকির জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে তার বোরো ধানের চারার ক্ষেতে বিষাক্ত কীটনাশক স্প্রে করে পুড়িয়ে দেন।

এ ঘটনা সাজ্জাদ হোসেনের পুত্র আসমান দেখে ফেলেন এবং জমির মালিককে বিষয়টি অবগত করেন। এরপর গত ০১/০১/২০২৫ইং বিকালে জমির মালিক সাজ্জাদ হোসেন বীজতলা এলাকায় গিয়ে দেখেন তার বোরো ধানের চারা বীজতলা পুড়িয়ে দেন। কৃষক সাজ্জাদ হোসেন তার বীজতলার এই বীজ দিয়ে প্রায় ৭ বিঘা জমিতে বোরো ধানের চারা রোপণ করতেন।

এই ঘটনায় জমির মালিক সাজ্জাদ হোসেনের অফুরন্ত ক্ষতিসাধন হয়। এ বিষয়ে জমির মালিক কৃষক সাজ্জাদ হোসেন ফুলবাড়ী থানায় অভিযোগ করবেন বলে জানান।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com