মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফুলবাড়ী কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের মানববন্ধন ও স্মারলিপি প্রদান

আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
ফুলবাড়ীতে কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের নিমতলা মোড়ে ঘন্টা ব্যাপি মানববন্ধন ও ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান। বৈষম্যহীন বাংলাদেশে বৈষম্যের ঠাঁই নাই। বুধবার (৩০ জুলাই) সকাল ১১টায় কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ৫ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের সরকার কর্তৃক ১৭ জুলাই ২০২৫ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত পরিপত্র বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে ফুলবাড়ী কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সভাপতি মোঃ আনিসুর রহমান বলেন, অত্যন্ত দুঃখ জনক হলেও সত্য যে, ৫ আগস্ট এর পট পরিবর্তনের পর সরকারের প্রশাসনের মাঝে ঘাপটি মেরে থাকা বিগত ফ্যাসিস্ট সরকারের কিছু দোষর এখন দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারকে বিপাকে ফেলার ষড়যন্ত্র করে যাচ্ছে। যার প্রতিশ্রুতিতে সকলের গ্রহণযোগ্য একটি চলমান সরকারি, বেসরকার ও কিন্ডারগার্টেন এর বিদ্যালয় সমূহের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের শিক্ষ অধিদপ্তর কর্তৃক ৫ম শ্রেণির প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা বাতিল করে শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন সরীক্ষণ বিদ্যালয় ও সরকারি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

এটি একটি অত্যান্ত দুঃখ জনক বিষয়। এটি করা হলে কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানসহ বেসরকারি বহু শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত মেধাবী শিক্ষার্থীরা সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। এরূপ বৈষম্য আমরা কোন মতেই মেনে নিতে পারি না। তাই এই পরিপত্র বাতিল করতে হবে যাতে করে আমাদের দেশের সকল শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ করতে পারে। তা না হলে কিন্ডারগার্টেন ঐক্য পরিষ আন্দোলনে যেতে বাধ্য হবে। মানববন্ধন শেষে দুপুর ১২টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলীর কাছে স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, ফুলবাড়ী কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের উপদেষ্ঠা মোঃ আলতাফ হোসেন, মোঃ সাইফুল ইসলাম, জুলফিকার আলী, সাজেদুর রহমান, গণেশ চন্দ্র সাহা, আব্দুল্লাহ্, রফিকুল ইসলাম, হেলাল, রোস্তম আলী, সামসুর রহমান সহ সকল শিক্ষক ও শিক্ষার্থী সহ প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com