শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

ফুলবাড়ী থানার পুলিশ অভিযান চালিয়ে মাদক সহ আটক-১

আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী থানার পুলিশ ঢাকামোড় নামক স্থানে টেম্পু আটক করে তল্লাশি চালিয়ে ভারতীয় নিষিদ্ধ ১০০ বোতল ফেন্সিডিল সহ মাসুদ রানা (৫৫) কে আটক করেন।

রবিবার (১১ মে) দুপুর সাড়ে ১২টায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম খন্দকার মহিববুল ইসলাম গোপন সূত্রে সংবাদ পেয়ে দ্রুত শহরের ঢাকামোড় নামক স্থানে এসআই বুলু মিয়া ও এএসআই কমলাকান্তকে সঙ্গীয় ফোর্স নিয়ে টেম্পু তল্লাশী চালাতে বলেন এ সময় একটি টেম্পুতে বস্তায় গোপন স্থানে ১০০ বোতল ফেন্সিডিল সহ ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউপির আমড়া গ্রামের রজব আলীর পুত্র মাসুদ রানাকে গাড়ী সহ আটক করে থানায় আনেন।

এ বিষয়ে ফুলবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের হয়। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ.কে.এম খন্দকার মহিববুল ইসলাম এর সাথে কথা বললে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক সহ ১ জনকে আটক করা হয়। মাদক নিয়ন্ত্রনে ফুলবাড়ী থানার পুলিশ সর্বদায় অভিযান অব্যহত রেখেছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com