মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ফুলবাড়ী ২৯ বিজিবি’র অতিরিক্ত টহল তৎপরতা এবং চেকপোষ্ট স্থাপন

আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধি.
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে টহল তৎপরতা বৃদ্ধি এবং চেকপোস্ট স্থাপনের জন্য সদর দপ্তর বিজিবি হতে নির্দেশনা প্রদান করা হয়েছে। সেই নির্দেশ মেতাবেক ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত টহল তৎপরতা বৃদ্ধি এবং চেকপোষ্ট স্থাপন।

দেশে এক শ্রেণির মব পাটিরা আইন সৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার কারণে গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখ খুলনা মহানগর এর এনসিপি নেতা মোতালেব সিকদার নামক ব্যক্তিকে দুর্বৃত্তরা মাথায় গুলি করলে সে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরবর্তীতে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে এবং বর্তমানে তার অবস্থা আশঙ্খামুক্ত।

উল্লেখ্য, গুলিবিদ্ধ ব্যক্তি মোতালেব সিকদার এনসিপি’র খুলনা বিভাগের বিভাগীয় শ্রমিক সংগঠনের সংগঠক। উক্ত ঘটনার প্রেক্ষিতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত ১০টি বিশেষ টহলের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থান সমূহে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও সীমান্তে কড়া নজরদারী করা হয়েছে।

এছাড়াও ফুলবাড়ী উপজেলার ঢাকা মোড় ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে এবং বিরামপুর শহর ও মোহনপুর ব্রীজ এলাকায় ০৩টি অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে যানবাহন এবং সন্দেহভাজন ব্যক্তিদেরকে তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এএম জাবের বিন জব্বার বলেন, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত ১০টি বিশেষ টহলের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থান সমূহে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এছাড়াও ফুলবাড়ী উপজেলার ঢাকা মোড় ও শহরের গুরুত্বপূর্ণ স্থানে এবং বিরামপুর শহর ও মোহনপুর ব্রীজ এলাকায় ০৩টি অস্থায়ী চেকপোস্ট স্থাপনের মাধ্যমে যানবাহন এবং সন্দেহভাজন ব্যক্তিদেরকে তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়ও যে কোনো ধরনের অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবিলায় অত্র ব্যাটালিয়ন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com