শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

বড় কিন্তু অপরিকল্পিত বাজেট জনবান্ধব হবে না- নতুনধারা

সংবাদ বিজ্ঞপ্তিঃ
দুর্নীতি- দ্রব্যমূল্য বৃদ্ধিরোধ এবং জনবান্ধব বাজেট শীর্ষক মত বিনিময় সভায় নেতৃবৃন্দ বলেছেন, শিক্ষা খাতে বরাদ্দ কমানোর মধ্য দিয়ে বড় কিন্তু অপরিকল্পিত বাজেট জনবান্ধব হবে না।

আজ (৭ জুন) শুক্রবার সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যন মোমিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ আরো বলেন, বাংলাদেশের রাজনীতি ও প্রশাসনে তারাই এখন রাঘব-বোয়ালে পরিণত হয়েছে, যারা রাজনীতি ও আমলানীতিকে কোটি কোটি টাকা পাচারের জন্য নির্মমতায় অগ্রসর হচ্ছে।

এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন তৃণমূল বিএনপির মহাসচিব এডভোকেট ডঃ তৈমূর আলম খন্দকার, সাবেক সংসদ সদস্য এডভোকেট হোসনে আরা আহসান, নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাইফুল ইসলাম চৌধুরী, সাবেক ছাত্র নেতা নজিবুল আকবর, ভাইস চেয়ারম্যান ডাঃ নূরহাজান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, জোবায়ের মাতুব্বর, রাজনীতিক শাজাহান সিরাজ, মনোয়ারা বেগম প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ বলেন, ৮ লক্ষ কোটি টাকার বাজেট আমাদের কোন উপকারে আসবে না, যদি না সেই বাজেট জনগণের কল্যাণের পরিকল্পনায় করা হয়। আমরা চাই শিক্ষাবান্ধব বাজেট অথচ সরকার শিক্ষা খাতের বরাদ্দ কমাচ্ছে এই বাজেটে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com