শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
রবিন চৌধুরী রাসেল- রংপুর জেলা প্রতিনিধি.
বাংলাদেশ প্রেসক্লাব রংপুর বিভাগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ মার্চ) টাউন হল, শিল্পকলা একাডেমি (২য় তলা) হলরুমে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
বাংলাদেশ প্রেসক্লাব, রংপুর জেলা শাখার আহবায়ক মোছা. শরিফা বেগম শিউলী সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব, রংপুর বিভাগের সভাপতি ও লালমনিরহাট জেলা শাখার সভাপতি এস আর শরিফুল ইসলাম রতন। এ সময় তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সকল সাংবাদিককে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এর মাধ্যমে সমাজে অসংগতি গুলোকে তুলে ধরতে হবে। সবাইকে দেশের স্বার্থে কাজ করা উচিত। আমরা সবাই কাঁধে কাঁধ মিলে একসঙ্গে কাজ করতে চাই।
রংপুর জেলা শাখার সদস্য সচিব মো. রবিন চৌধুরী রাসেল এর সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব, রংপুর বিভাগের সাধারণ সম্পাদক এনামুল হক স্বাধীন। এ সময় তিনি বলেন, সাংবাদিক সংগঠনে শুধু সাংবাদিকরাই থাকবে অন্য কোন ব্যক্তি নয়। যারা সংগঠন করতে ইচ্ছুক তারা অবশ্যই সাংবাদিকতা পাশাপাশি সংগঠনকে গুরুত্ব দিতে হবে।
ইফতার মাহফিল বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব, রংপুর বিভাগের সহ-সভাপতি ও দিনাজপুর জেলা শাখার সভাপতি শ্রী যাদব চন্দ্র রায়, বাংলাদেশ প্রেসক্লাব লালমনিরহাট জেলা শাখা সাধারণ সম্পাদক মো. সাদেকুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাব তারাগঞ্জ উপজেলার সভাপতি আরিফ শেখ, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, রংপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ওয়াদুদ আলী, রংপুর সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মিলন, বিজয় টিভি রংপুর ব্যুরো প্রধান হামিদুর রহমান।
এছাড়াও দৈনিক স্বদেশ প্রতিদিন রংপুর জেলা প্রতিনিধি এসএম জাকির হোসাইন, ডেইলি অবজারভার রংপুর জেলা প্রতিনিধি লাবনী ইয়াসমিন লুনী, দৈনিক আমার বার্তা জেলা প্রতিনিধি আফরিনা আলম, প্রথম খবর এর স্টাফ রিপোর্টার আপেল মিয়া, দৈনিক একুশে সংবাদ জেলা প্রতিনিধি সাকিব উদ্দিন, বাংলাদেশ প্রেসক্লাব রংপুর সদর শাখার (প্রস্তাবিত) মাহফুজুর রহমান, আসাদুজ্জামান টিটু, আব্দুর রহিম প্রমূখ উপস্থিত ছিলেন।