শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তারাগঞ্জ শাখার সম্মেলন সম্পন্ন

৭১সংবাদ২৪.কম- ডেস্ক.
রংপুরের তারাগঞ্জে “বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন” তারাগঞ্জ শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বুধবার (১ জানুয়ারী) ২০২৫ইং বাদ আছর থেকে এশা পর্যন্ত উপজেলার গরুহাটি মাঠে দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের নিমিত্তে শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় “বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন” সারাদেশে সাংগঠনিক ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় তারাগঞ্জ উপজেলা শাখায় দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উপদেষ্টা সংগঠকের পরামর্শ সাপেক্ষে প্রস্তাবিত কমিটি উপস্থিত সভায় ঘোষণার মাধ্যমে সকলের “আলহামদুলিল্লাহ্” সম্মতিতে ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি নির্বাচিত হয়। নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান “বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন” রংপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ বেলাল আবেদীন।

উক্ত সম্মেলনে “বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন” তারাগঞ্জ শাখার সভাপতি নির্বাচিত হন আব্দুল জলিল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন এরশাদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, “বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন” রংপুর দিনাজপুর অঞ্চলের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম বাদল।

বিশেষ অতিথি ছিলেন, “বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন” রংপুর জেলা শাখার সভাপতি- মোহাম্মদ বেলাল আবেদীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলা শাখার আমীর এস এম আলমঙ্গীর হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারী মো. ইয়াকুব আলী, “বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন” রংপুর জেলার সাধারণ সম্পাদক মো. হারুন-অর-রশীদ, “বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন” তারাগঞ্জ শাখার উপদেষ্টা মো. আব্দুল জলিল।

এসময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, সাধারণ শ্রমিক সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com