মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বারকোনা একতা ক্রীড়া সংঘ এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা

আফজাল হোসেন দিনাজপুর জেলা প্রতিনিধি.
দিনাজপুরের ফুলবাড়ীতে মহান বিজয় দিবস উপলক্ষে বারকোনা একতা ক্রীড়া সংঘ এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় বারকোনা খেলার মাঠে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারকোনা খেলা মাঠ পরিচালনা কমিটির সভাপতি সাবেক জননন্দিত ছাত্রনেতা ও বর্তমান যুব নেতা বেলাল উদ্দিন ডেভিট।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটির ফুলবাড়ী উপজেলা শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা যুবদলের সাবেক সভাপতি মোন্নাফ মুকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলিম, উপজেলা স্কাউটের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আপেল মাহমুদ দিপু, ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুর রহমান, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মতিউর রহমান মুকুল, শিবনগর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাসুদ রানা, ফুলবাড়ী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য ইসমাইল হোসেন রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর।

অনুষ্ঠানে বিভিন্ন খেলায় বিজয় অর্জনকারীদের হাতে সম্মাননা ক্রেস প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন বিজয় দিবসের গুরুত্ব ও ইতিহাস নবীনদের মাঝে ছড়িয়ে দিতে এই ধরনের অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ ‌ অনুষ্ঠানে সদ্য শহীদ শরিফ ওসমান হাদীর জন্য এক মিনিটের নীরবতা পালন করা হয়।

আয়োজনের বিষয়ে সভাপতি বেলাল উদ্দিন ডেভিট জানান এলাকায় যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে বিজয় দিবসের ইতিহাস নবীনদের মাঝে ছড়িয়ে দিতে আজকের এই মহতী আয়োজনে যারা সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। দিনভর আয়োজিত খেলাধুলার পরিচালনা করেন ফারুক হোসেন। অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন আব্দুল মোতালেব পাপ্পু।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com