শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাত

আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধি.
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তের সুন্দরা বিওপিতে বিজিবি ও বিএসএফ ব্যাটালিয় অধিনায় পর্যায়ে দুই দেশের মধ্যে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত। বুধবার (৭ জানুয়ারি) দুপুর ২.৩০ ঘটিকা থেকে বিকেল ৫.০০ ঘটিকা (বিএসটি) পর্যন্ত ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ সুন্দরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৩১৯/এমপি হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সুন্দরা নামক স্থানে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর আহ্বানে আয়োজিত এ সৌজন্য সাক্ষাতে প্রতিপক্ষ ৯১ ব্যাটালিয়ন বিএসএফ অংশগ্রহণ করে। সৌজন্য সাক্ষাতে উভয় পক্ষ সীমান্ত এলাকায় শান্তি, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। আলোচনায় সীমান্ত এলাকায় গুলিবর্ষণ পরিহার, প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার না করা, সীমান্ত হত্যা বন্ধ, পুশ-ইন কার্যক্রম রোধ, দুষ্কৃতিকারীদের অপতৎপরতা প্রতিরোধ, চোরাকারবারীদের দ্বারা ভারতীয় কাঁটাতারের বেড়া কর্তন প্রতিরোধ, মাদকদ্রব্য চোরাচালান, নারী ও শিশু পাচার প্রতিরোধ এবং অবৈধভাবে সীমান্ত পারাপার রোধের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

উক্ত সাক্ষাতে ভারত-বাংলাদেশ যৌথ সীমান্ত চুক্তি ১৯৭৫-এর নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রেখে বিজিবি ও বিএসএফ-এর মধ্যে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে উভয় পক্ষ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে উভয় দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাতের সমাপ্তি ঘোষণা করা হয়।

উক্ত সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধিনায়ক বিএ-৫৮২৩ লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি ও দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) বিএ- বিএ-৭৬৫০ লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান, অধিনায়ক, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)সহ ২৩ জন এবং বিএসএফ এর পক্ষে ৯১ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট শ্রী বিপিন কুমারসহ ১৫ জন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com