শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

বিদেশি পিস্তল সহ র‌্যাব-১৩ এর অভিযানে দিনাজপুর হতে গ্রেপ্তার ২

সংবাদ বিজ্ঞপ্তিঃ
দিনাজপুর থেকে বিদেশি পিস্তল সহ ২ জন অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এর একটি চৌকস আভিযানিক দল। রোববার (১৭ আগস্ট) ৪.৫০ টায় কোতয়ালী থানাধীন ১০নং কমলপুর ইউপির ৭নং ওয়ার্ডের অন্তর্গত বড়গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ১০নং কমলপুর ইউপির ৭নং ওয়ার্ডের অন্তর্গত বড়গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংলগ্ন উত্তর পার্শ্বে জনৈক মো. আব্দুল জব্বার এর দক্ষিন দূয়ারী বসত বাড়ির উত্তর পূর্ব কর্ণারে আসামি মো. মোরছালিনের শয়ন কক্ষে তালাবদ্ধ ট্রাংকের ভিতর থেকে ১টি অবৈধ বিদেশী পিস্তল ও ১টি ম্যাগাজিনে লোড করা ৫ রাউন্ড তাজা গুলিসহ অভিযুক্ত মো. মোসলেম (৩৫) ও মুরসালিন বাবু (২৮)কে প্রেপ্তার করা হয়।

জানা গেছে, উভয় পিতা- আব্দুল জব্বার, উভয় সাং- বড়গ্রাম ছাইথুনখুড়ি, থানা- দিনাজপুর সদর, জেলা- দিনাজপুর। পরবর্তী কার্যক্রমের জন্য জব্দকৃত আলামতসহ ধৃত. আসামি’দ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

“বাংলাদেশ আমার অহংকার”- এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্সেস র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন হত্যা, অবৈধ অস্ত্র, মাদক, চোরাচালানসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com