মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিশ্বনাথে পোকা দমনে ‘পার্চিং’ সুফল পাচ্ছেন কৃষকরা

আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলার কীটনাশকের ব্যবহার ছাড়াই ফসল রক্ষায় প্রাকৃতিক উপায়ে ‘পার্চিং’ পদ্ধতি ব্যবহারে সুফল পাচ্ছেন কৃষকরা।

ব্যয়বিহীন ও পরিবেশবান্ধব এ প্রদ্ধতির ব্যবহারে পোকামাকড়ের আক্রমণ থেকে জমির ফসল রক্ষা হওয়ায়, কৃষকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে এটি।

পার্চিংয়ের ব্যবহারে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পাশাপাশি কৃষকদের সাশ্রয় হচ্ছে টাকাও।

উপজেলার দঘশর ইউনিয়নের সমের্মদান গ্রামের কৃষক লুৎফুর রহমান এ বছর ৪৭ বিঘা জমিতে রোপন করেছেন আমন ধান।

এর মধ্যে তিনি ৪৫ বিঘা জমিতে পার্চিং প্রদ্ধতি ব্যবহার করেন। বিঘা প্রতি জমিতে ৪টি করে ১শ ৮০টি বাঁশের কঞ্চি ও গাছের ডাল পুঁতে রাখেন। সেখানে প্রতিনিয়ত পাখিরা বসে, ক্ষেতের ক্ষতিকর পোকামাকড় ধরে খায়। তাই এ বছর আর কীটনাশক ব্যবহার করতে হয়নি তার।

৪৫ বিঘায় এতে সাশ্রয় হয়েছে প্রায় ১৪ হাজার টাকা। আর ২ বিঘা পরখ করতে রেখেছিলেন পার্চিং ছাড়া। ওই বিঘায় আক্রমণ করেছে মাজরা পোঁকা।

তিনি জানান- পোকামাকড়ের হাত থেকে ধানের গাছ রক্ষা করতে চারা রোপণের মাসখানের মধ্যে নির্দিষ্ট ব্যবধানে তিনি গাছের ডাল, বাঁশের কঞ্চি ও খুঁটি পুঁতে রাখেন।

ওগুলোতে বসে ক্ষতিকর পোকামাকড় ধরে খায় ফিঙ্গে, শালিক, বুলবুলি, শ্যামা, দোয়েল পাখিরা। অন্যবার যেখানে তাকে তিন-চার দফা কীটনাশক ব্যবহার করতে হতো, এ বছর মাত্র একবার তিনি কীটনাশক ব্যবহার করেছেন।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়- এ বছর উপজেলায় ১৩ হাজার ২’শত ২০ হেক্টর জমিতে আমন ধান আবাদ করা হয়েছে।

কৃষি বিভাগের পরামর্শ ও উপকরণ সহযোগিতায় নতুন জাতের ধান ব্রি ধান ৭৫, ব্রি ধান ৮৭, ব্রি ধান ৯৫সহ ধান লাইনে রোপণ ও পার্চিং কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। এ বছর কৃষকদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে প্রায় ৬ হাজার ২’শ হেক্টর জমিতে পার্চিং বাস্তবায়ন করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় সাংবাদিকদের বলেন- পার্চিং হলো পোকা দমনে একটি জৈবিক প্রদ্ধতি।

পার্চিয়ের পোতানো ডাল বা বাঁশের কঞ্চিতে পাখি বসে ধানের ক্ষতিকর পোকা, যেমন মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা, চুঙ্গি পোকা, শীশ কাটা লেদা পোকার মা পোকা তথা মথকে খেয়ে তাদের দমন করে।

ফলে সঠিক সময়ের পার্চিং করা হলে এ পোকাগুলো ধানের ক্ষতিকর পর্যায়ে পৌঁছাতে পারে না।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com