শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

বুয়েটে ভর্তি পরীক্ষায় ৪৫০তম আবরার ফাহাদের ছোট ভাই

জুভেনাইল জুয়েল- কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
২০১৯ইং সালের ৬ই অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা। এবার বুয়েট প্রাঙ্গণে পা রাখতে যাচ্ছে তারই ছোট ভাই।

৩০শে জুন রাতে বুয়েটের ২০২১-২২ইং ব্যাচের স্নাতক ভর্তির ফল প্রকাশ হয়েছে। সেখানে ৪৫০তম হয়ে যন্ত্রকৌশল বিভাগে চান্স পেয়েছে আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ।

ফলাফল নিয়ে খুশি আবরার ফাইয়াজ ও তার পরিবার। তবে, নিরাপত্তা নিয়ে এখনও সন্দিহান তারা। কারণ, এই প্রাঙ্গণেই ভাই হারিয়েছেন ফাইয়াজ, সন্তান হারিয়েছেন বরকত উল্লাহ-রোকেয়া খাতুন দম্পতি। তাই ভেবে-চিন্তেই সিদ্ধান্ত নেবেন তারা।

এ বিষয়ে আবরার ফাইয়াজের বাবা বরকত উল্লাহ ঢাকা পোস্টকে বলেন- ফাইয়াজ এখন ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে অধ্যয়নরত। তাকে বুয়েটে ভর্তি করাব কিনা তা নিয়ে আরও চিন্তা-ভাবনা করতে হবে। বুয়েটে এখনও র‍্যাগিং আছে কিনা, নিরাপত্তা কতটুকু পাব এসব দেখতে হবে। এরপর সিদ্ধান্ত নেব। আর ওর ইচ্ছাকেও প্রাধান্য দেবো।

আবরার ফাইয়াজ ঢাকা পোস্টকে বলেন- রাতে বুয়েটের ফল পেলাম। ফল পেয়ে আমি খুশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফল এখনও বাকি। আবার আইইউটিতে ভর্তি আছি। এখন পর্যন্ত কোথায় পড়ব সিদ্ধান্ত নেইনি। তবে, বুয়েটে পড়ার সম্ভাবনা বেশি।

তিনি আরও বলেন- ভর্তি কার্যক্রম ঈদের আগে হচ্ছে না। ১০-১৫ সময় পাচ্ছি। এই সময়ে ভেবে দেখি। পরিবারের সঙ্গেও আলাপ করে দেখি। এরপর সিদ্ধান্ত নেব।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com