মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বেলকুচিতে চাঁদাবাজী মামলার বাদী ইউপি সদস্যকে কোপালেন চেয়ারম্যান জহুরুল ইসলাম

মাসুদ রানা- সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁদাবাজী মামলা মহামান্য আদালতে দাখিল করায় মামলার বাদীকে হত্যার উদ্দেশ্যে দাড়ালো ছুড়ি দিয়ে কোপালেন মামলার আসামী চেয়ারম্যান জহুরুল ইসলাম ভুইয়া ও তার গুন্ডা বাহিনী।

ঘটনাটি ঘটেছে (১১ই আগষ্ট-২৩ইং) তারিখে বিকেল ৩টার দিকে বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের তামাই গ্রামের চেয়ারম্যান জহুরুল ইসলামের বাড়ির সামনে এঘটনা ঘটে।

চেয়ারম্যানের গুন্ডা বাহিনী থেকে বাঁচতে গুরুতর রক্তাক্ত অবস্থায় মামলার বাদী ইউপি সদস্য আব্দুর রাজ্জাক খান মোটরসাইকেল যোগে বেলকুচি থানায় অফিসার ইনচার্জ এর কাছে আসলে থানা পুলিশ প্রথমে সুচিকিৎসা গ্রহণ করার পরামর্শ দেন।

তথ্যানুসন্ধানে জানা যায়, ভাঙ্গাবাড়ি ইউনিয়নের উত্তর বানিয়াগাঁতীতে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের সভাপতি হিসেবে মনোনিত হন ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রাজ্জাক খান।

প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের সভাপতি চেয়ারম্যান জহুরুল ইসলাম নিজে মনোনিত না হওয়ায় বা তার মনোনিত প্রার্থী না হওয়ায় আশ্রয়ন প্রকল্পের কাজ বাঁধা গ্রস্ত করতে প্রকল্পের সভাপতি আব্দুর রাজ্জাকের নিকট থেকে বিভিন্ন সময় চাঁদাদাবী করত।

চাঁদা দেওয়ার হাত থেকে বাঁচতে ইউপি সদস্য আব্দুর রাজ্জাক খান সিরাজগঞ্জ বিজ্ঞ দ্রুত বিচার আদালতে গত ৩ আগষ্ট ২০২৩ইং তারিখে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালতে মামলা করার অপরাধে বিভিন্ন সময়ে মামলার বাদী আব্দুর রাজ্জাককে হত্যার উদ্দেশ্যে ভয়ভীতি প্রদর্শন করত।

এরই এক পর্যায়ে (১১ই আগষ্ট-২৩ইং), শুক্রবারে মামলার বাদী আব্দুর রাজ্জাক তার আত্মীয় তামাই গ্রামে মফেল সরকার এর কুলখানী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যায়। আব্দুর রাজ্জাক এর আত্মীয় মফেল সরকার এর বাড়ি চেয়ারম্যান জহুরুল ইসলামের বাড়ির সাথে হওয়ায় তাৎক্ষণিকভাবে আব্দুর রাজ্জাককে হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পনা করতে থাকে।

কুলখানি শেষে আব্দুর রাজ্জাক ও তার সঙ্গী মেহেদীকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি আসতে থাকে। জহুরুল ইসলামের বাড়ির সামনে আব্দুর রাজ্জাক ও তার সঙ্গী মেহেদী মোটরসাইকেল যোগে আসলে জহুরুল ইসলামের গুন্ডা বাহিনী মোটরসাইকেল গতিরোধ করে।

মোটরসাইকেল গতিরোধ করার সাথে সাথে দেশীয় অস্ত্র দাড়ালো ছুরি নিয়ে জহুরুল ইসলাম দাড়ালো ছুরি দিয়ে মামলার বাদী আব্দুর রাজ্জাককে মাথায় কোপ মারে এবং জহুরুল ইসলাম এর শ্যালক বাবু চাইনিজ কুড়াল দিয়ে কোপ দেওয়ার চেষ্টা করলে দ্রুত মোটরসাইকেল চালক মেহেদী ও আব্দুর রাজ্জাক ঘটনাস্থল ত্যাগ করে।

গুরুতর রক্তাক্ত অবস্থায় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক খান মোটরসাইকেল যোগে বেলকুচি থানায় অফিসার ইনচার্জ এর কাছে আসলে থানার পুলিশ চিকিৎসা করার জন্য পরামর্শ দেন। পুলিশের পরামর্শ অনুযায়ী বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার আব্দুর রাজ্জাককে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

তিনি বর্তমানে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় বেলকুচি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এবিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, রক্তাক্ত অবস্থায় ইউপি সদস্য আব্দুর রাজ্জাক আমার কাছে এসেছিল। চিকিৎসার জন্য প্রথমে তাকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার জন্য পরামর্শ দেয়। এঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com