মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আসল পুলিশকে ভুয়া পুলিশ সন্দেহে মারধর

নীলফামারী প্রতিনিধি.
নীলফামারীর সৈয়দপুরে আসামি ধরতে আসা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদেরকে ভুয়া পুলিশ সন্দেহে মারধর করেছে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার জিকরুল হক রোডে এ ঘটনা ঘটে। এতে পুলিশের একটি সাদা গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয় সূত্র বলছেন, আজকে (৩ ফেব্রুয়ারি) বিকেলের দিকে সাদা পোশাকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিচয়ে কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলে এসে মহসিন নামে একজনকে আটক করেন। এসময় আটক ব্যক্তি ভুয়া ডিবি পুলিশ বলে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে বিক্ষুব্ধ অবস্থায় পুলিশের গাড়িটি অবরুদ্ধ করে এবং গাড়িতে থাকা পুলিশের ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যদের মারধর করেন। এসসময় গাড়ীটি ভাঙচুর করা হয়।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রেজাউল করিম রেজা বলেন, নারায়ণগঞ্জ থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল সৈয়দপুর থানা এলাকায় এসে মহসিন নামে এক আসামিকে আটক করে। এসময়ে তিনি ভুয়া পুলিশ বলে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে বিক্ষুব্ধ হয়ে তাদের মারধর করে। এঘটনায় চালকসহ দুইজন আহত হয়েছে। এসময়ে পুলিশের সাদা গাড়ি মাইক্রোবাস ভাঙচুর করে। সেই সুযোগ আটক আসামি পালিয়ে যায়, পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com