শনিবার, ১৬ মে ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

মধ্যপাড়ায় বাড়ীঘর ভাংচুর ও লুটপাট যুবক আটক

আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যপাড়ায় হামলা চালিয়ে বাড়ীঘর, দোকানপাট ভাংচুর ও লুটপাটকরেছে দুর্বৃত্তরা। এসময় মোছাব্বর আলী নামে এক যুবক সেনাবাহিনীর হাতে আটক হয়। গত শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার মধ্যপাড়া পাথর খনি সংলগ্ন পলিপাড়া গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী দেলোয়ার হোসেন বাদী হয়ে মধ্যপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়, পলিপাড়া গ্রামের দেলোয়ার হোসেন পৈত্রিক সুত্রে পাওয়া জমিতে বসবাড়ী নির্মাণ করাসহ সেখানে দোকানপাট স্থাপন করে দীর্ঘদিন ধরে ব্যবসা বাণিজ্য করে জীবন জীবিকা নির্বাহ করে আসছে। কিন্তু সম্প্রতিকালে ওই জমির অংশ মালিকানা দাবী করেন পার্শ্ববর্তী খাগড়াবন্দ গ্রামের ডা. নাসিমুল ইসলাম। তিনি গত শুক্রবার দুপুরে ভাড়াটে লোকজন নিয়ে এসে দেলোয়ারের বাড়ীঘর ও দোকানপাট
ভাংচুর করে।

এ সময় ভাংচুরকারীরা নগদ টাকাসহ দোকানের বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। তাতক্ষণিক ভুক্তভোগী দেলোয়ার হোসেন স্থানীয় মধ্যপাড়া সেনাবাহিনীর ক্যাম্পে খবর দিলে সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে এসে মোছাব্বর আলী নামক ওই যুবককে আটক করলেও অন্যান্য দুর্বৃত্তরা পালিয়ে যায়। এব্যপারে দেলোয়ার হোসেন বাদী হয়ে মধ্যপাড়া সেনাবাহিনী ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী দেলোয়ার হোসেন বলেন, নাসিমুল ডাক্তার সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়ে আমার বাড়ীঘর ও দোকান পাট ভাংচুর করেছে। ভাংচুরকারীরা ভাংচুর করার পাশাপাশি আমার দোকান ঘরের বিভিন্ন মালামাল লুটপাট করেছে। এতে করে আমার প্রায় ৩লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি ঘটনার পরপরই পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জকে অবগত করলে তিনি আমাকে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্পে অভিযোগ দাখিল করার পরামর্শ দেয়।

এ বিষয়ে অভিযুক্ত নাসিমুল ইসলাম তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, দেলোয়ারের একজন ওয়ারিশের কাছ থেকে আমি আশি শতাংশ জমি ক্রয় করেছি। গত শুক্রবার দুপুরে আমি আমার ক্রয়কৃত জমিতে বেড়া দিতে গিয়েছিলাম। এরপর শুনতে পেলাম কে বা কারা দেলোয়ারের বাড়ীঘর ভাংচুর করেছে। এই বিষয়টি আমার আদৌ জানা নেই।

মধ্যপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উজ্জল কুমার মৈত্র সাংবাদিকদের বলেন, সৃষ্ট লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com