মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মনোনয়ন পেয়ে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতে সাইফুল ইসলাম

হাবিবুর রহমান- পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি.
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম আজ মঙ্গলবার সকালে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন।

গতকাল রাতে কেন্দ্রীয়ভাবে তার প্রার্থিতা ঘোষণা হওয়ার পরপরই আজ তিনি দলীয় নেতা-কর্মীদের নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের সমাধিস্থলে যান। ফাতেহা পাঠের মাধ্যমে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তিনি।

পরে তিনি শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হাসান, মদনখালী ইউনিয়ন বিএনপির সভাপতি সাজু মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান, উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, “শহীদ আবু সাঈদের ত্যাগ ও আদর্শ বিএনপিকে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নতুন উদ্দীপনা দিয়েছে। শেষে উপস্থিত সবাই শহীদের আত্মার মাগফিরাত ও তার পরিবারের কল্যাণ কামনা করে দোয়া করেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com