মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মহানবী (সাঃ) সম্পর্কে কটূক্তির প্রতিবাদে তারাগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

খলিলুর রহমান খলিল- নিজস্ব প্রতিনিধিঃ
ভারতীয় জনতা পার্টি নেতৃবৃন্দের মহানবী (সাঃ) সম্পর্কে কটুক্তি এবং ভারত জুড়ে মুসলিম বিরোধী নানা পদক্ষেপের প্রতিবাদে রংপুরের তারাগঞ্জে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলনের তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আশরাফ আলী, সেক্রেটারি আক্তারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান মন্ডল, মুফতি আব্দুস সালাম, মুফতি আশরাফুল, ইসলামি ছাত্র ও যুব আন্দোলনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মী ও কয়েক হাজার সমর্থক প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে নবীজী (সাঃ) সম্পর্কে কটূক্তিকারী বিজেপি নেতৃবৃন্দের ইসলাম বিরোধী নানামুখি কর্মকান্ডের তীব্র নিন্দা জানিয়ে ধর্মীয় অনুভুতিতে আঘাত হানায় অবিলম্বে গ্রেফতার দাবী করেন।

বক্তাগণ- বিজেপি ক্ষমতায় আসার পরে সারা ভারত জুড়ে ইসলাম ও মুসলিম বিদ্বেশী নানামুখি কর্মকান্ডের তীব্র সমালোচনা করেন। আর এসব কর্মকান্ডে প্রত্যক্ষ্য ও পরোক্ষ ইন্ধন দেয়ায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কঠোর সমালোচনা করে তার পদত্যাগও দাবী করেন বক্তাগণ।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com