মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মহানবী (সা:) ও মা আয়েশাকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ

মাহাবুব আলম- রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের দিপু রায়, রাণীশংকৈলের উপজেলার হিরা রায় ও মনি রায় কর্তৃক মুসলমান ধর্মাবলম্বীদের প্রিয় নবী হযরত মুহাম্মদ(সা:) ও মা আয়েশা (রা.) এর মর্যাদা ও সম্মানহানির জঘন্যতম কটুক্তি করার প্রতিবাদে বাংলাদেশ হেফাজত ইসলাম রাণীশংকৈল উপজেলা শাখার উদ্যোগে সোমবার (২৪ আগস্ট) পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রাণীশংকৈল উপজেলা হেফাজতে ইসলামের আহব্বানে ঠাকুরগাঁও, বালিয়াডাঙ্গী, হরিপুর ও পীরগঞ্জের বাংলাদেশ হেফাজত ইসলামের নেতাকর্মীরাসহ সর্বস্তরের কয়েক হাজার তৌহিদী মুসলিম জনতা এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে।বিক্ষোভ সমাবেশ শেষে উপজেলা পরিষদের মুল ফটকের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এসময় জেলা শাখার আমির এমদাদুল হক শাহি বলেন, শুধু দিপু রায়কে গ্রেপ্তার করলেই হবে না।তার সহযোগী ও সমর্থক আরো দুজন রয়েছে হিরা রায় ও মনি রায় তাদেরকেও দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। এবং সর্বোচ্চ শাস্থির ব্যবস্থা করতে হবে। তা না হলে আগামী ২৪ ঘন্টার মধ্যে পুরো জেলাকে অচল করে দেয়া হবে বলে হুশিয়ারি দেন।

এসময় আরো বক্তব্য রাখেন, জেলা শাখা সাধারণ সম্পাদক মুফতি শরিফুল ইসলাম, রানীশংকৈল উপজেলা শাখার সভাপতি মাওলানা শামসুদ্দিন, পীরগঞ্জ উপজেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামী রানীশংকৈল উপজেলা শাখার সেক্রেটারি রজব আলী, নায়েবে আমির মিজানুর রহমান মাষ্টার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, রাজেকুল ইসলাম রাজু প্রমুখ। এছাড়াও বিভিন্ন পদে থাকা কয়েক হাজার নেতা কর্মী ও মুসল্লিরা প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com