শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী র‌্যাবের হাতে গ্রেপ্তার

৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
কুমিল্লায় মাদক মামলার ৬ বছরের সাজাপ্রাপ্ত আসামী র‌্যাবের হাতে গ্রেপ্তার। মঙ্গলবার (৩ জুন) ২০২৫ইং রাতে র‌্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন কালিকাপুর এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ হৃদয় হাওলাদার (২৭)’কে গ্রেপ্তার করে।

জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর ২০২১ ইং মাদকদ্রব্য পরিবহণকালে গ্রেপ্তারকৃত আসামী মোঃ হৃদয় হাওলাদার ধৃত. হয়। এপ্রেক্ষিতে চাঁদপুর জেলার কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা দায়ের হয়। উক্ত মামলার বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত ৩০/০৪/২০২৪ ইং পৃথক দুইটি ধারায় আসামীকে ৬ বছরের সশ্রম কারাদন্ড ও ৫,০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ডের সাজার রায় প্রদান করেন। এরপর থেকেই আসামী সাজা এড়ানোর জন্য দীর্ঘদিন যাবত পলাতক ছিল।

জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ হৃদয় হাওলাদার (২৭) শরীয়তপুর জেলার সখিপুর থানার চরচান্দা গ্রামের লিটন হাওলাদার এর ছেলে। বর্তমানে সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন কালিকাপুর এলাকায় বসবাস করে। বিজ্ঞ আদালত কর্তৃক রায় ঘোষণার পর সাজা এড়াতে গ্রেপ্তারকৃত আসামী আত্মগোপনে চলে যায় এবং বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে সাজা কার্যকরের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com