মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মিঠাপুকুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে মাদক সম্রাট আকবর আটক

আরিফ শেখ- অনুসন্ধানী প্রতিবেদকঃ
রংপুরের মিঠাপুকুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিখ্যাত মাদক সম্রাট আকবর হোসেন(৪৫) আটক হয়েছে। সে মিঠাপুকুর উপজেলার বালারহাট কয়েরমারি এলাকার বাসিন্দা।

তথ্য সূত্রে জানা যায়, বিখ্যাত মাদক ব্যবসায়ী আকবর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাকে মিঠাপুকুর থানা পুলিশ দীর্ঘদিন থেকেই ধরার জন্যে অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়। মিঠাপুকুর থানার ওসি উক্ত মাদক ব্যাবসায়ীকে আটক করার জন্যে সেনাবাহিনীর সহযোগীতা কামনা করলে রংপুর সেনানিবাসের দায়িত্বপূর্ণ পীরগঞ্জ ক্যাম্পের একদল চৌকষ সেনা ও পুলিশ অভিযান পরিচালনা করে ৩০ মে রাত ১০ টায়। ওই অভিযানে মাদক ব্যবসায়ী আকবর হোসেন কে মাদক বিক্রির সময় হাতে-নাতে আটক করে। এসময় তার কাছে ১২০ পিচ ইয়াবা, মাদক ব্যবসায় ব্যবহৃত ২টি মোবাইল ও মাদক সেবনের দ্রব্যাদি উদ্ধার করা হয়।

পরবর্তীতে ভোর ৫ টায় সকল মাদক দ্রব্য ও আসামি মাদক ব্যবসায়ী আকবর হোসেনকে মিঠাপুকুর থানা পুলিশ জব্দ করে থানায় নিয়ে যায়।

পীরগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডার বলেন, সেনা বাহিনী মাদক-চোরাচালান, চাদাবাজি, সন্ত্রাসী সহ যেকোন অপরাধ কার্যক্রম এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহন করবে। তিনি মাদক ব্যবসায়ীদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, মাদক নিয়ন্ত্রণে সেনাবাহিনী ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছে। পাশাপাশি বাজার ব্যবস্থা ও অন্যান্য সকল অপরাধ দমনে সেনাবাহিনী বদ্ধপরিকর।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com