শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
তারাগঞ্জে জমজ মাথা বিশিষ্ট ছাগলের বাচ্চার জন্ম, এলাকায় চাঞ্চল্য ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন চীন সফরে ট্রাম্প, আলোচনায় থাকবে ইরান ফ্যাসিস্টরা দেশের সম্পদ নষ্ট করে বিদ্যুৎ আমদানি করেছে- জ্বালানি মন্ত্রী মসজিদের ভিতর টিকটক ভিডিও নির্মাণে বিতর্কিত শিক্ষার্থীকে বহিষ্কার ফুলবাড়ীর সীমান্ত এলাকায় মাদকের চোরাচালান জব্দ ফুলবাড়ীর কাটলা ও বিরামপুর সীমান্তে অভিযান চালিয়ে মাদক জব্দ প্রশাসনিক জটিলতায় পানিতে ভাসছে রাষ্ট্রীয় সম্পদ দিনাজপুরে শ্রমিক সংকটে পরিত্যক্ত ২০ হাজার হেক্টর জমির ধান নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমাম গ্রেফতার রাণীশংকৈল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপকের বিদায়ী সংবর্ধনা পীরগঞ্জে দেড় হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ আলাদীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কীটনাশক কোম্পানির প্রতিনিধি নিহত কুমিল্লার দেবীদ্বারে ফ্রি মেডিকেল ক্যাম্প কৃষি প্রযুক্তি ও ফসলের মানরক্ষার কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ পুষ্টি নিরাপত্তা ও শক্তিশালী অর্থনীতিতে সজিনা চাষ অভিযোগ করে প্রতিকার পায়নি কড়াইপড়া গ্রামবাসী ধুনটে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন

মিঠাপুকুর উপজেলা পরিষদ নির্বাচনে বে-সরকারি ভাবে ফল প্রকাশ

রবিন চৌধুরী রাসেল- রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুর জেলার মিঠাপুকুরে দ্বিতীয় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে এমপি- জাকির হোসেন সরকার সমর্থিত প্যানেল বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে-মোঃ কামরুজ্জামান কামরু (হেলিকপ্টার) মার্কা নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তিনি মোট ভোট পেয়েছেন,৭০৮৮২ এবং তার নিকটতম প্রতিদ্বন্দী আলহাজ্ব- মোতাহার হোসেন মন্ডল মওলা, মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন-৪৬৭৫৮ ভোট এবং ভোটের দিন মাঝামাঝি সময়ে ভোট বর্জন করেছেন, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার শাহ সাদমান ইশরাক। তিনি আনারস প্রতীকে ভোট পেয়েছেন-১২৮৭।

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নিরন্জন মহন্ত,তালা প্রতীকে ৫৭৭০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম মন্ডল, উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন-৫৬২৫৬ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার জেসমিন কলস মার্কা নিয়ে-৭১৮২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছাঃ দেলওয়ারা বেগম প্রজাপতি মার্কা নিয়ে পেয়েছেন ৪৩৭৫৬ ভোট।

১৫৬টি কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবে ভোট অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন সহকারি রিটানিং কর্মকর্তা বিকাশ চন্দ্র বর্মণ। এসময় হেলিকপ্টার মার্কায় জাল ভোট দেওয়ার সময় ২ জন এবং তিন ভূয়া এজেন্টকে আটক করা হয়েছে।

এছাড়াও জাল ভোটে সহযোগিতা করার অভিযোগে স্হানীয় সাংসদ সদস্য জাকির হোসেন সরকারের ভাই জাহিদ হোসেন সরকারকে পুলিশ থানা হেফাজতে নেয়া হয় বলে জানা গিয়েছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com