মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
মণিপুর ও খানপুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযানে মাদক উদ্ধার বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষা বিশ্বের সাথে তাল মেলানোর হাতিয়ার- ইউএনও নড়াইলে ইজিবাইক চোরের মুলহোতা সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার রংপুরে ময়লা পানি উঠানে প্রবাহিত হওয়ার ঘটনায় মারামারি নিজ স্কুলের ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত নড়াইলে বিপুল পরিমাণ এস্কাফ সিরাপসহ যুবক গ্রেপ্তার বিরামপুরের খানপুর ইউনিয়নে ভিডব্লিউবি’র চাল বিতরণ শুরু ফুলবাড়ীর মাদিলা হাটে প্রচুর টাকা ব্যয়ে খাদ্য গুদামের নির্মাণ কাজ এগিয়ে চলছে ফুলবাড়ী সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কড়া নজরদারী নড়াইলে যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ আহত ২০ নড়াইলে বজ্রপাতে নিহত ২ রংপুরে নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তার পীরগঞ্জে ৮৩৬৬ মেট্রিক টন লক্ষ্যমাত্রা নিয়ে ধান সংগ্রহ শুরু তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর দিনাজপুরে সাঁওতাল তরুণীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সীমান্তে ভারতীয় নাগরিককে পুশইনের চেষ্টা- কড়া বার্তা বিজিবির প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরির ঘটনায় দুইজন রিমান্ডে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান রংপুর বিভাগে শ্রেষ্ঠ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত রংপুরে জাতীয় দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মেয়র হানিফ ফ্লাইওভারে ১০ বছরে ১ হাজার ১৪৬ জন নিহত

সংবাদ বিজ্ঞপ্তিঃ
২০১৩ সালের (১১ অক্টোবর) উদ্বোধনের পর থেকে গত ১০ বছরে মেয়র হানিফ ফ্লাইওভারে উঠতে-নামতে ও চলতে ছোট-বড় ৮ হাজার ৩৩ টি দূর্ঘটনায় আহত হয়েছেন ৬ হাজার ৩১২ আহত এবং ১ হাজার ১৪৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সেভ দ্য রোড। আকাশ-সড়ক-রেল ও নৌপথকে দূর্ঘটনামুক্ত করার লক্ষ্যে সচেতনতা-স্বেচ্ছাসেবি গবেষণাধর্মী সংগঠন সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা জানান, ২১টি জাতীয় দৈনিক, ২২টি নিবন্ধিত নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক্স গণমাধ্যম, বাসস, ইউএনবিসহ স্বেচ্ছাসেবিদের তথ্যানুসারে পৃথক বাইকলেন না থাকা, যথাযথ তদারকি না করা, নিয়ম না মেনে দ্রুতবাহন চালানো ও স্লিপারগুলো দূর্ঘটনামুক্ত করার জন্য উপযোগি না হওয়ায় প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটেই চলছে। ২০১৩ সালের (১১ অক্টোবর) থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছোট বড় ১৮৮টি দূর্ঘটনায় ১৫৮ জন আহত এবং নিহত হন ৩০ জন। ২০১৪ সালে ৭৩২টি ছোট-বড় দূর্ঘটনায় ৫৫৩ আহত এবং নিহত হন ১৫৫ জন। ২০১৫ সালে ৭৫৯টি ছোট-বড় দূর্ঘটনায় ৫৬৮ আহত এবং নিহত হন ১২৩ জন।

২০১৬ সালে ৮৬৯টি ছোট-বড় দূর্ঘটনায় ৬৬৪ আহত এবং নিহত হন ১৫৮ জন। ২০১৭ সালে ৮৫৪টি ছোট-বড় দূর্ঘটনায় ৭০৭ আহত এবং নিহত হন ১১৮ জন। ২০১৮ সালে ৮৩৬টি ছোট-বড় দূর্ঘটনায় ৬০৯ আহত এবং নিহত হন ১৬৪ জন। ২০১৯ সালে ৮৪৪টি ছোট-বড় দূর্ঘটনায় ৬৭৯ আহত এবং নিহত হন ১১৬ জন। ২০২০ সালে ৬৮৬টি ছোট-বড় দূর্ঘটনায় ৫১৯ আহত এবং নিহত হন ৬৭ জন। ২০২১ সালে ৮২৪ টি ছোট-বড় দূর্ঘটনায় ৬৬০ আহত এবং নিহত হন ৮৩ জন।

২০২২ সালে ৭৬৫টি ছোট-বড় দূর্ঘটনায় ৬২৭ আহত এবং নিহত হন ৭৩ জন। ২০২৩ সালের (১০ অক্টোবর) পর্যন্ত ৬৭৬টি ছোট-বড় দূর্ঘটনায় ৫৭২ আহত এবং নিহত হন ৫৯ জন। ২০১৩ সালের (১১ অক্টোবর) উদ্বোধনের পর থেকে ১০ অক্টোবর ২০২৩ পর্যন্ত প্রেরিত তথ্যে সেভ দ্য রোড-এর চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রতিষ্ঠাতা কলামিস্ট মোমিন মেহেদী, ভাইস্ চেয়ারম্যান বিকাশ রায়, আইয়ুব রানা, জিয়াউর রহমান জিয়া আরো জানান, নির্মম হলেও সত্য, কেবলমাত্র বাইকলেন না থাকা ও অসতর্কতার কারণে মেয়র মোহাস্মদ হানিফ ফ্লাইওভারে দুর্ঘটনাগুলোর মধ্যে ৭০% বাইক-এর।

আর নিহতও সবচেয়ে বেশি হয়েছে বাইক দূর্ঘটনায়। ২০০৭ সালের ২৮ আগস্ট ঢাকা বিশ^বিদ্যালয়ের টিএসসিতে আত্মাপ্রকাশের পর থেকে আকাশ-সড়ক-রেল ও নৌপথকে দুর্ঘটনামুক্ত করার লক্ষ্যে সচেতনতামূলক একমাত্র স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড দূর্ঘটনামুক্ত মেয়র মোহাস্মদ হানিফ ফ্লাইওভারের জন্য অনতিবিলম্বে বাইকলেন, স্লিপারগুলো সংস্কার, সার্বক্ষণিক সিসিটিভি স্থাপন, তদারকির জন্য বিশেষ টিম সার্বক্ষণিক রাখার সুপারিশ করেছে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com