শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
৭১সংবাদ২৪.কম- ডেস্ক.
বগুড়া সদর উপজেলার চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি র্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ০২.০৫টায় পঞ্চগড় জেলার বোদা থানাধীন ভুল্লিপাড়া এলাকায় র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী এবং র্যাব-১২, সিপিএসসি, বগুড়া র্যাব ক্যাম্প যৌথ অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর ধর্ষণ মামলার এজাহারনায়ীয় প্রধান পলাতক আসামি মো. ফজলে রাব্বী (২৩) গ্রেপ্তার করে।
এজাহার সূত্রে জানা যায়, ওই মামলার আসামি মো. ফজলে রাব্বী ভিকটিমের সাথে প্রেমের সম্পর্ক করে বিয়ের প্রলোভন দেখিয়ে বগুড়া জেলার সদর থানার অন্তর্গত জহুরুল নগর “ক্ষনিকালয়” বাসার পূর্ব পার্শ্বে হান্নানের বাসার ২য় তলায় মাঝের কক্ষে ০৭/১০/২০২৫ইং রাত আনুমানিক ১০টা হতে ০৮/১০/২০২৫ইং ভোর ০৫.০০টা পর্যন্ত তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের পরিবার ঘটনাটি জানতে পারলে গত ০২/০২/২০২৬ইং ভিকটিম বাদী হয়ে বগুড়া জেলার সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং-০৭।
ঘটনাটিতে এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী ক্যাম্প গোয়েন্দা তথ্যের সহায়তা নিয়ে আসামীকে গ্রেপ্তারের তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায়, পিতা- মো. দবিরুল ইসলাম, সাং- ভুল্লিপাড়া, থানা- বোদা, জেলা- পঞ্চগড়কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এ ধরনের প্রতিটি সহিংস ঘটনার প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধভাবে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।